চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ফটিকছড়ির আরো এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যু সংখ্যা দাঁড়াল- ২। ১৯ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী কেন্দ্রিয় ইদগাহ সংলগ্ন জম জম হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়,শহরমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে কয়েকজন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইবনে হাসান নামে একজনকে মৃত ঘোষণা করেন।
অন্য দুজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেন নামের আরো একজনের মৃত্যু হয়। নিনিহত কামরুল ইবনে হাসান ফটিকছড়ির মাইজভাণ্ডার চাড়ালিয়াহাট এলকার বড় বাড়ির মোহাম্মদ হাসানের পুত্র এবং নিহত ইমাম হোসেন একই উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিন পাইন্দং ৭ নংওয়ার্ড মৌল্লার বাড়ির সিরাজুল ইসলামের পুত্র। রাউজান হাইওয়ে থানার অফিসার এস আই মোহাম্মদ সফিকুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
