রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’

ফেসবুকে পোস্ট দিয়েছেন নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুও। তিনি লিখেছেন, ‘আমার ভাই অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা স্পেশালাইজড হাসপাতালে রাত ৩টা ৩০ মিনিটে সে ইন্তেকাল করেছে।’

ফেসবুকে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে নির্মাতা হাসিব হোসাইন রাখি লিখেছেন, ‘আহারে জীবন। রাত ৩টা ৩০ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানী। ’

শাহবাজ সানী নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন। অল্প সময়েই তিনি অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে ওঠেন এবং সেই সঙ্গে অর্জন করেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও সানী কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেন।

২০১৮ সালে তাকে প্রথমবার ‘আব্দুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকী। নাটকটি প্রচারের পর দর্শকমহলে তুমুল প্রশংসা পান এই তরুণ তুর্কী।

অল্প সময়ের মধ্যেই দর্শক পরিচিতি পাওয়া সানীর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’, ‘নোয়াখাইল্লা’ ইত্যাদি।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...