শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মুফতী ইদ্রিস রেজভী’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

- Advertisement -
Single page 1st Paragraph

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, অধ্যক্ষ আল্লামা মুফতী ইদ্রিস রেজভী (র.) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৮ বছর।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে গত শুক্রবার (২৩শে জুলাই) রাতে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

চট্টগ্রামের বোয়ালখালী চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ইসলামি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখা প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুফতী ইদ্রিস রেজভী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুফতী ইদ্রিস রেজভী দেশব্যাপী ইসলামের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি ইসলাম ধর্মের বহুমূখী খেদমত করে গেছেন। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

 

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...