মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাউজানে বিএনপির কমিটি বাতিল ও ত্যাগীদের নিয়ে কমিটি করার দাবীতে বিক্ষোভ মিছিল

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদ্য ঘোষিত রাউজান উপজেলা, পৌরসভা ও লুকোচুরিতে থাকা সকল প্রকার ইউনিয়ন কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বাতিলের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন রাউজান পৌরসভা, বৃহত্তর গহিরা, নোয়াজিষপুর ও চিকদাইর ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ। একই সাথে পর্যায়ক্রমে প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলায় মাঠ পর্যায়ে সম্মেলনের মাধ্যমে তৃণমূলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের নিয়ে কমিটি গঠনের দাবী জানানো হয়।

১২ ফেব্রুয়ায়ী (বুধবার) বিকাল ৩ টায় রাউজান পৌরসভার গহিরা চৌমুহনী চত্বরে ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে গহিরা চৌমুহনীতে সর্বসাধারণের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য মো. আবু জাফর চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর ছৈয়দ মনজুরুল আলম। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. মোজাম্মেল হক সভাপতিত্বে ও ছাত্রদলের সহসভাপতি মো. তসলিম উদ্দিন সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মিয়াজি মো. জাহাঙ্গীর আলম, পৌরসভা বিএনপির নেতা কাজী আনিসুজ্জামান সোহেল, অধ্যক্ষ জাহেদ উদ্দিন,বিএনপি নেতা ওসমান ফরিদ, মো. গিয়াস উদ্দিন, বিএনপি নেতা মো. হোসেন, কে. এম সোহেল ও জাকের উদ্দিন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম (বাঁচা) , দিদারুল আলম, পৌরসভার যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান শাকিল, রাউজান উপজেলা সেচ্ছসেবক দলের সাধারণ সম্পাদক মো. একরাম মিয়া,, যুবদল নেতা মনজুরুল ইসলামসহ আরো অনেকেই। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ করেন।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...