শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

দুইমাসে উদ্ধার হল ৩ মৃত ডলফিন

আবারও হালদা নদী হতে বিলুপ্তপ্রায় গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য অভয়ারণ্য হালদা নদী হতে আবারও বিলুপ্ত প্রায় গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার হয়েছে। ১২ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর দেড়টা দিকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নস্থ হালদার শাখা উপশাখা কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় স্থানীয় সেচ্ছাসেবীরা মৃত ডলফিনটি উদ্ধার করেন। এ নিয়ে দুইমাসের মধ্যে ৩ টি মৃত ডলফিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত ডলফিনটি দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, বেড়/প্রস্থ ২৭ ইঞ্চি ও ওজন প্রায় ১৫ কেজি।

রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী বলেন, বেলা দেড়টার দিকে স্থানীয় হালদা স্বেচ্ছাসেবী রওশনগীর মাধ্যমে সংবাদ পেয়ে আমিসহ নৌ পুলিশের সদস্যগণ সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে মৃত্যুর কারণ সম্পর্কে অনুসন্ধান করি। ধারণা করা হচ্ছে যে, কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত পর্যালোচনা ও কারণ অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটি চাপা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর হালদা নদীর আজিমের ঘাট এলাকায় ১৩ কেজি ওজনের এবং চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বিনাজুরীর সিপাইঘাট এলাকায় ১২ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী গত ২০১৬ সাল হতে এ পর্যন্ত ৪৫ তম গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়। স্থানীয় হালদা স্বেচ্ছাসেবীদের ধারণা, অধিকাংশ ক্ষেত্রে অবৈধভাবে ইঞ্জিন চালিত নৌযান, বালু তোলার ড্রেজারে আঘাত, অবৈধ ঘের জালে আটকে, মাছ শিকারে বিষ প্রয়োগ এবং মানবসৃষ্ট দূষণের কারণে ডলফিন গুলো মৃত্যু হচ্ছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...