বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

গদ্যে আখতারুল ইসলাম পদ্যে কানিজ ফাতিমা

চট্টগ্রাম একাডেমি -অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাহিত্য-সংস্কৃতি, গবেষণা ও ইতিহাস-ঐতিহ্য বিষয়ক প্রতিষ্ঠান চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়েছে। এ বছর গদ্য বিভাগে ‘অঙ্ক স্যারের বুদ্ধি’ গ্রন্থের জন্য শিশুসাহিত্যিক আখতারুল ইসলাম ও পদ্য বিভাগে ‘চাঁদ নেমেছে দিঘির জলে’ কিশোরকবিতা গ্রন্থের জন্য কানিজ ফাতিমা এ পুরস্কার পাচ্ছেন। আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদ।
গত ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমির পরিচালনা পরিষদের সভায় বিচারকদের উপস্থিতিতে পুরস্কার বিজয়ী দুই সাহিত্যিকের নাম ঘোষণা করা হয়। একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক শিশুসাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, প্রাবন্ধিক নেছার আহমদ, গল্পকার জিন্নাহ চৌধুরী ও শিশুসাহিত্যিক অরুণ শীল, পরিচালক প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, প্রাবন্ধিক এস এম আবদুল আজিজ, লেখক সংগঠক সৈয়দা রিফাত আকতার নিশু, মুহাম্মদ নোমান লিটন, প্রাণপ্রকৃতি সম্পাদক শারুদ নিজাম, কবি জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, লেখক রিটন কুমার বড়ুয়া, গল্পকার ফারজানা রহমান শিমু, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, কবি-ছড়াকার আবুল কালাম বেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

এই বিভাগের সব খবর

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন সেট, মোবাইল এলসিডি, মাদারবোর্ড, বিদেশি...

ধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যতবার হোঁচট খেয়েছে, বিএনপি বারবার দেশকে সেই সংকট...

সর্বশেষ

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

ধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। ...

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া কেবল...