বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ডিসি পার্কে পার্কিং সংক্রান্ত বিরোধ

শ্রমিকদের সড়ক অবরোধ, বন্দরের কার্যক্রম ব্যাহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে পার্কিং সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় জনগণ ও ট্রাক চালকদের হামলার পর প্রাইম মুভার শ্রমিকরা সড়ক অবরোধ করে, যা এখনও চলছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের পণ্য লোড-আনলোড এবং ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আজ বুধবার সরেজমিনে দেখা যায়, কাস্টমস ও সল্টগোলা মোড়ে উভয়পাশের সড়ক অবরোধ চলছে। ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে বন্দরের পাশাপাশি পতেঙ্গা, অলংকার ও বিমানবন্দর এবং শেখ মুজিব রোডেও তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন এবং অনেককে দীর্ঘপথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বিক্ষোভকারী চালকদের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার কবির আহম্মদ বলেন, “শ্রমিকরা তাদের সহকর্মীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবে না বলে জানিয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের দিকে যান চলাচল বন্ধ রয়েছে, যা রপ্তানি-আমদানির কার্যক্রম ব্যাহত করছে। আমরা তাদের অবরোধ প্রত্যাহারের জন্য বোঝানোর চেষ্টা করছি।”

এদিকে, বিক্ষোভকারী শ্রমিকরা অভিযোগ করেছেন, সংঘর্ষের পর তাদের কয়েকজন সহকর্মী নিখোঁজ রয়েছেন। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কায়েস চৌধুরী বলেন, “সংঘর্ষের পর প্রায় ২০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। আমরা সেনাবাহিনীর সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেব। আমাদের শ্রমিকদের ওপর হামলার দায়ীদের বিচার চাই।”

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...