বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দাবি পূরণের আশ্বাস পেয়ে যমুনা থেকে সরলেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে জুলাই আন্দোলনে আহতেরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে যমুনার প্রধান ফটক থেকে সরে যান তাঁরা। জুলাই আন্দোলনে আহতদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন আন্দোলনের আহ্বায়ক।
গতকাল রোববার সন্ধ্যার পর উন্নত চিকিৎসা, দ্রুত পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ মোট সাত দফা দাবিতে ইন্টারকনটিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই আন্দোলনে আহতরা। পরে রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তাঁরা।

আন্দোলনে আহতেরা জানান, তাঁরা রাষ্ট্রীয় স্বীকৃতিসহ দায়মুক্তি অধ্যাদেশের নিশ্চয়তা চান। অর্থাৎ কোনো সরকার ক্ষমতায় এসে যেন তাঁদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করে সেই নিশ্চয়তা তাঁদের দিতে হবে। এ ছাড়া চিকিৎসার ক্ষেত্রে ব্যক্তি বুঝে সেবা বন্ধ করতে হবে। সবাইকে সমান গুরুত্বের সাথে চিকিৎসা করতে হবে।

কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আলাপ আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন তিনি। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর আমলারা জুলাই বিপ্লবে আহতদের সুচিকিৎসায় বিভিন্নভাবে বাধা দিচ্ছে।

দীর্ঘ দুই ঘণ্টা আলোচনার পর হাসনাত আবদুল্লাহ জানান, আহতদের সব দাবি পূরণ করা হবে। এর পর হাসনাতের কথায় আশ্বস্ত হয়ে রাত ২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরে যান জুলাই আন্দোলনে আহতেরা।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...