শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা

লামার দুর্গম পাহাড়ি এলাকা থেকে এবার ৬ গাছ কাটা শ্রমিক অপহরণ

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সাত তামাক শ্রমিকের পর এবার বান্দরবান জেলার লামা উপজেলা থেকে ৬ গাছ কাটা শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোরে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বমুখালের আগার কমলা বাগান থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতরা হেলাল সওদাগরের বাগানে গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন। অপহৃতা হলেন-মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়ি চালক মো. জামাল (৩২)। এরা সবাই লামা ও লোহাগাড়া উপজেলার বাসিন্দা। একজনের নাম পরিচয়ন পাওয়া যায়নি। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন জেএসএস এর একটি গ্রুপ শ্রমিকদের অপহরণ করে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, শ্রমিক অপহরণের খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় পুলিশ অপহৃতদের উদ্ধার অভিযানে নেমেছে। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অপহরণের সুযোগ পাচ্ছে সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ গত দুই মাস ধরে উপজেলার সরই, গজালিয়া, লামা সদর ইউনিয়ন ও বান্দরবান সদর উপজেলা টংকাবতী এলাকায় চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম করে আসছে। এ ধারাবাহিকতায় রোববার ভোর ৫টার দিকে ৬ গাছ শ্রমিককে বাগানের ঘর থেকে তুলে নিয়ে যায়। এ বিষয়ে বাগানের মালিক হেলাল সওদাগর জানায়, রোববার ভোরে সন্ত্রাসীরা আমার বাগান থেকে ৬ শ্রমিককে নিয়ে গেছে। তবে এখনো মুক্তিপন দাবী করেনি। কিছুদিন আগে সন্ত্রাসীরা এসব শ্রমিকের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবী করে, দাবীকৃত চাঁদা পেয়ে তাদেরকে অপহরণ করে।
এর আগে লামা রাবার বাগানের এক শ্রমিক, এর দুইদিন পর হিলটপ এগ্রো লিমিটেডর বাগান ম্যানেজার মো. রফিকুল ইসলামকে অপহরণের কয়েকদিন পর বমুখাল এলাকা থেকে সন্ত্রাসীরা সাত তামাক শ্রমিককে অপহরণ করে। পরে মুক্তিপন ও পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানের মুখে অপহৃতদের ছেডে দেয়। একের পর এক অপহরণের ঘটনায় রাবার, তামাক, গাছ, বাঁশ শ্রমিক সহ স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে বলে জানান গজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উসাচিং মারমা। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা। সেখানে নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত পাচ্ছেন না বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...