শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

লামার রুপসীপাড়ায় পাহাড় কেটে রাস্তা ভরাট, চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় এক নারীর বিরুদ্ধে পাহাড় কেটে বসতঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শুধু তায় নয়, পাহাড়ের মাটি রাস্তার উপর ফেলে চলাচলে প্রতিবন্ধকতাও সৃষ্টি করছেন ওই নারী। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের আর্মি ক্যাম্প সংলগ্ন মরিয়ম বেগম নামের এক নারীর বিরুদ্ধে এ অভিযোগ। প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী উতলুমা বেগমসহ স্থানীয়রা।
অভিযোগে জানা যায়, উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী মৌজার আর ৭৮১নং হোল্ডিং মূলে আবদুল মান্নানের নামে ৫ একর জায়গা রয়েছে। বসতঘর নির্মাণ করার মত নিজস্ব কোন জায়গা না থাকায়, মানবিক দিক চিন্তা করে ১০-১১ বছর আগে কিছু অংশে অসহায় মরিয়ম বেগমকে ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে থাকতে দেন আবদুল মান্নানের স্ত্রী উতলুমা বেগম। মরিয়ম বেগম বলেন, শর্ত ছিল যখনিই জায়গার মালিক জায়গা ছেড়ে দিতে বলবেন,তখনিই মরিয়ম বেগম জায়গা ছেড়ে দিবেন। জায়গা ছেড়ে দিবেন তো দূরের কথা, বরং উল্টো স্থানীয় মো. শফি ও মজিদ পিসি’র প্ররোচনায় জায়গার অংশ মরিয়ম বেগমের বলে দাবী তুলেন। এর পাশাপাশি নতুন করে আরেকটি ঘর নির্মাণের জন্য গত কযেকদিন ধরে পাহাড় কেটে মাটি রুপসীপাড়া-টিয়ারঝিরি পাড়া যাতায়াতের রাস্তার উপর ফেলেন। এতে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এ রাস্তা দিয়ে প্রতিদিন ৩-৪ হাজার মানুষ যাতায়াত করেন। পাহাড় কাটার ফলে আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণ হানির আশঙ্কা রযেছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় টিয়ারঝিরির বাসিন্দা মেনওয়াই মুরুং, মেনহাত মুরুং, লালু কারবারী, রেংওয়াই মুরুং ও কবির আহমদ বলেন, মরিয়ম বেগম গত কয়েকদিন ধরে পাহাড় কেটে আমাাদের টিয়ারঝিরি যাতায়াতের রাস্তার মুখে মাটি ফেলছেন। এতে চলাচল করা কস্ট হয়ে পড়েছে। একাধিকবার মাটি সরানোর জন্য বলা হলেও মরিয়ম বেগম রাস্তা থেকে মাটি সরাচ্ছেন না। বর্ষা আসলে মোটেও হাটা যাবেনা। তাই এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
তবে অভিযুক্ত মরিয়ম বেগম জানান, ঘর করার কারণে রাস্তার উপর মাটি ফেলতে হয়েছে। দু এক দিনের মধ্যে মাটি সরিয়ে নিয়ে রাস্তা পরিস্কার করে দিবো। এছাড়া এ জায়গা আমার, উতলুমা বেগমের নয়।
এ বিষয়ে গ্রাম পুলিশ মোফাজ্জল হোসেন বলেন, উতলুমা বেগমসহ স্থানীয়রা অভিযোগ করার পর একাধিকবার বিষয়টি মিমাংশার চেস্টা করেছি, কিন্তু মরিয়ম বেগমরা এগিয়ে না আসায় সমাধা করা যায়নি।
এদিকে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, শাহা আলম জানায়, উতলুমা বেগমের অভিযোগ পাওয়ার পর মরিয়ম বেগমকে আপাতত বিরোধীয় জায়গার উপর কাজ না করার জন্য বলা হয়েছে। শিঘ্রই উভয় পক্ষকে নিয়ে বসে বিরোধ মিমাংশা করে দেওয়া হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...