রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে যুবককে পিটিয়ে হত্যা

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

 চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ শহীদ(৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নয়া পাড়ার সেলিমের দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহীদ কুমিল্লা জেলার জনৈক সাইফুল ইসলামের পুত্র এবং উপজালার সীমাতুং গ্যাস ফিল্ড সংলগ্ন কালাপানি এলাকায় শ্বশুর বাড়ি বলে জানা গেছে।

স্থানীয় সুত্র জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শহীদ বড় বেতুয়া এলাকায় আমানের বাড়ীতে থাকতো। শহীদকে সেলিমের দোকান এলাকায় একা পেয়ে এলোপাতাড়ি পিটুনি দেয় আহমদ ছাফা নামের একজনের নেতৃত্বে স্থানীয় কিছু লোক। পরে গুরুতর জখম অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাজনৈতিক কোন্দলে এ হত্যাকান্ড বলে ধারনা করেছে এলাকাবাসী। দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দেওয়ান সামছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের সব খবর

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের মরদেহ নিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক ২ ঘন্টা অবরোধ

চট্টগ্রামের রাউজানে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূর্বৃত্তের গুলিতে নিহত মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) নামের এক যুবক খুন হয়েছে। এই ঘটনায়...

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাষ্ট্রায়ত্ত...

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, এ ধরনের অর্থনীতির কারণে দেশের সম্পদ...

সর্বশেষ

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের মরদেহ নিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক ২ ঘন্টা অবরোধ

চট্টগ্রামের রাউজানে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূর্বৃত্তের...

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী...

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...