শনিবার, ২০ জুন ২০২৬

জাইকার অর্থায়নে বিএসআরএমের পরিবেশবান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) নতুন পরিবেশ-বান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতে সহযোগিতার নতুন মাইলফলক স্পর্শ করল জাইকা। প্রকল্পটি বাস্তবায়নে অক্টোবর ২০২৩-এ ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই প্রকল্পটি বাংলাদেশে জাইকার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফাইন্যান্স (পিএসআইএফ) স্কিমের আওতায় সর্বপ্রথম করপোরেট লোন এবং প্রাইভেট সেক্টরে অষ্টম ঋণচুক্তি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদেসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি শক্তিশালী স্থানীয় ইস্পাত খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে জাইকা। বিএসআরএমের নতুন এই কারখানা থেকে প্রতি বছর ৫ লাখ মেট্রিক টন রেবার, ১ লাখ মেট্রিক টন রড ও আড়াই লাখ মেট্রিক টন এক্সপান্ড বিলিট উৎপাদিত হবে। একইসাথে এটি পাঁচশ’ এর বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং স্থানীয় শিল্পখাতের উন্নয়নে ভূমিকা রাখবে।

এ বিষয়ে জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, ‘শিল্পখাতে বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করতে জাইকার প্রতিশ্রুতির অংশ হিসেবে বিএসআরএমের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে আমরা অংশীদারিত্ব করেছি। নতুন এই কারখানাটির উদ্বোধন বাংলাদেশের শিল্পখাতকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক। এতে করে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়বে বলে আমরা প্রত্যাশী।’

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...