শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

 বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার কর্তৃপক্ষ। ৩১ জানুয়ারী শুক্রবার সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাজী সখিনা খাতুন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, পূর্ব সন্দ্বীপ হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল হান্নান, মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মন্নান, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম, বাউরিয়া গোলাম খালেক একাডেমির সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আসিফ আকতার, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ সন্দ্বীপ শাখার সাবেক সাধারণ সম্পাদক শরফুল আজাদ, নিজেরা করির সন্দ্বীপ অঞ্চল প্রধান মতিয়ার রহমান, সাংবাদিক বাদল রায় স্বাধীন প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সন্দ্বীপ সরকারি হাজী আবদুল বাতেন কলেজ থেকে জিপিএ-প্রাপ্ত কৃতি শিক্ষার্থী মোঃ হাসান।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার হিসাবে অভিনন্দনপত্র ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়। প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি বাস্তবায়ন করে আসছে। কর্মসূচিগুলো হচ্ছে-১/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি, সূচনা ২০১৪)২/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, সূচনা ২০১৫)৩/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, সূচনা ২০১৬)৪/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (মাধ্যমিক স্তর, সূচনা ২০১৮)৫/কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, সূচনা ২০১৮) ৬/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (উচ্চ মাধ্যমিক স্তর, সূচনা ২০২২)৭/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা (সূচনা ২০২২)।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...