শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডে ৩০ টাকা মুল্যে ওএমএস এর চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ, চট্টগ্রাম
- Advertisement -
Single page 1st Paragraph

পুরাতন সন্দ্বীপ টাউন বাজারে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য ওএমএস-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২৯ জানুয়ারী বুধবার সকাল ১০টায় সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের জগন্নাথ পাড়া এলাকায় এই চাল বিতরণ শুরু হয়েছে।সরকারী নির্দেশনা অনুযায়ী প্রতি কেজি ৩০ টাকা মুল্যে একজন সর্বোচ্চ ৫ কেজি করে চাল ক্রয়ের সুযোগ পাবেন। উক্ত চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস,সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুবুল মাওলা শিমুল ও মোঃ মোঃ মাঈন উদ্দীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ টাউন জগন্নাথ আখড়া মন্দিরের সাধারন সম্পাদক মুকুল মজুমদার,পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হেমায়েত উল্যা, সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম,বিএনপি নেতা হুমায়ুন কবির,বিশিষ্ট ব্যবসায়ী কাদের সওদাগর,নাছির সওদাগর,ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আফছার, স্বেচ্ছাসেবক দলের নেতা কেফায়েত উল্যা,মনিরুল ইসলাম,কামরুল ইসলাম,বাহার কন্ট্রাকটর এবং ওএমএস চাউল বিক্রয়কারী প্রতিষ্ঠানের ডিলার ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশ্রাফ উল্যা বাবলু,ছাত্রদল নেতা মোঃ এহছান সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তি বর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে ওএমএস চাউল বিক্রয়কারী প্রতিষ্ঠানের পক্ষ হতে জানানো হয় একদিন সর্বোচ্চ দুই শত উপকারভোগী এই চাউল ক্রয় করতে পারবেন। অন্যদিকে চাউল নিতে আসা ক্রেতারা ৩০ টাকা দরে নিজের বাড়ির পাশ থেকে চাউল কিনতে পেরে খুবই আনন্দিত।তারা বলেন ডিজিটাল মেশিনে মেপে আমাদের এই চাউল বিতরন করা হচ্ছে। তবে সপ্তাহে কমপক্ষে ২ দিন এই চাউল বিতরন করলে আমাদের চাউলের চাহিদা মিটবে এবং প্রায় অর্ধেক টাকা সাশ্রয় হবে।সরকারের এই কার্যক্রম চলমান থাকলে গরীব, অসহায় মানুষ খুবই উপকৃত হবে।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...