বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

স্টাফদের দাবির বিষয়ে সরকারের আলোচনার দরজা খোলা: রেলপথ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলের স্টাফদের দাবির বিষয়ে সরকারের আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে।

প্রয়োজনে আমাদের সঙ্গে তাদের আবারো আলোচনা হবে এবং অর্থ বিভাগেও তাদের এই দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান।

আজ ঢাকার কমলাপুর স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক উল্লেখ করে রেলপথ উপদেষ্টা বলেন, এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়েছেন।

তিনি বলেন, ‘যাত্রীদের ভোগান্তি যাতে কম হয় সেই জন্য এরইমধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছি।

এরপরও কোনো যাত্রী যদি স্টেশনে আসেন তাদের সুবিধা বিবেচনা করে আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করে দিয়েছি। যাতে রেলের যে রুটগুলো আছে সেখানে যাত্রীরা যেতে পারেন।

রেলপথ উপদেষ্টা বলেন, ‘স্টাফদের মাইলেজ অ্যালাউন্সের যে দাবি তা দীর্ঘ দিন ধরে বন্ধ আছে। তাদের এই দাবির অনেক অংশ আমরা এরইমধ্যে পূরণ করেছি। বাকি দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত রয়েছি। রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এখানে আলোচনার সুযোগ হয়েছে। রেল বন্ধের ফলে কিন্তু সরকারের অসুবিধা হচ্ছে না। অসুবিধা সাধারণ যাত্রীদের হচ্ছে। আমরা চাই এর দ্রুত সমাধান হোক। কারণ, সামনে ইজতেমা আছে।’

এসময় বিআরটিসি’র চেয়ারম্যান তাজুল ইসলাম, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিএসটিআইয়ের অভিযানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ চট্টগ্রাম জেলা...

আনোয়ারায় অবৈধ বালু মহালে প্রশাসনের অভিযান, জরিমানা আড়াই লাখ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বিভিন্ন বালু মহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পৃথক অভিযানে তিনজন বালু মহাল পরিচালনাকারীকে মোট আড়াই লাখ টাকা জরিমানা...

মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের প্রতিশ্রুতি ও নির্বাচনি ইশতেহারে রয়েছে। এটা আমাদের ৩১ দফায়ও রয়েছে। তিনি বলেন, ইশতেহারে বিভিন্ন বিষয়ে আমরা কমিশন...

সর্বশেষ

চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিএসটিআইয়ের অভিযানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র...

আনোয়ারায় অবৈধ বালু মহালে প্রশাসনের অভিযান, জরিমানা আড়াই লাখ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বিভিন্ন বালু মহালে অভিযান চালিয়েছে...

মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের প্রতিশ্রুতি...

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না: চট্টগ্রামের পুলিশ সুপার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় কোনো...

ঢাকা-জাকার্তা দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্নের ব্যাপারে গুরুত্বারোপ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে...

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে...