বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জুলাই বিপ্লবের চেতনা যেন ভুলে না যায় : জেলা প্রশসক

বোয়ালখালী( চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, তারুণ্যের শক্তিকে জাগ্রত করতে দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে এ মেলার আয়োজন। জুলাই বিপ্লবে তরুণরা সে সাহস দেখিয়েছেন, যে স্বপ্ন নিয়ে তারা দীর্ঘদিনের ফ্যাসিজমকে বিতাড়িত করেছে। সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের দায়িত্ব রয়েছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা যেন ভুলে না যাই। ন্যায় ভিত্তিক, বৈষম্যহীন ও সমতা প্রতিষ্ঠার জন্য তরুণদের এই আত্মত্যাগ। ধর্ম বর্ণ বিভেদ না করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টায় বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট স্কুল মাঠে তারুণ্যের মেলা উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান করা হয়। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন জাহিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম , ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের শহিদ ইঞ্জিনিয়ার ওমরের মা রুবি আকতার ও আহত মো. শাকিল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মো. ইমতিয়াজ, গীতা পাঠ করেন শিক্ষার্থী অর্ণব সিকদার ও ত্রিপিটক পাঠ করে রিমেল বড়ুয়া। এর আগে রঙিন বেলুন উড়িয়ে মেলা এবং ফিতা কেটে স্টলসমূহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম।

এদিন সকালে শহিদ ওমরের কবরস্থান সংরক্ষণ কাজের ও দুপুরে পৌরসভার ৬টি সড়কের ফলক উন্মোচন করেন তিনি। মেলায় ১২টি স্টলে উদ্যােক্তারা নিজেদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী এবং ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী তুলে ধরেন। গত ৩০ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ৫২দিন ব্যাপী এ তারুণ্যের উৎসব শুরু হয়।

এই বিভাগের সব খবর

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা। এখন থেকে রোগীদের আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই অংশ...

সর্বশেষ

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি...

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভূমি প্রতিমন্ত্রী’র

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা...