মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের ডিবি পুলিশ রুপগন্জ থানাধীন কালিনী বাজার এলাকা থেকে ১৮০ বোতল ফেনসিডিল ও মাদক বহনকারী একটি প্রাইভেট কার সহ দু’জনকে গ্রেফতার করেছে।১০ মে(মঙ্গলবার) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ৯ই মে সোমবার সকাল সাড়ে দশটার সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)জনাব মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল কালনির্ণয় বাজারস্থ বাবুলের চায়ের দোকানের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিল সহ দু’জনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলো সোনারগাঁও থানার চর কানাল্দী গ্রামের মোঃ নুরুল আলমের পুত্র শরিফ (২৮) ও একই থানাধীন কলতাপাড়া গ্রামের মোঃ সহিদুলের পুত্র আলমগীর(৩৫)। মাদক বহনকারী প্রাইভেট কারটিও আটক করেছে ডিবি।আটককৃত দের রুপগঞ্জ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৯/৫/২২। জড়িত অন্যদের আটকের লক্ষ্যে অভিযান অব্যাগত রেখেছে ডিবি পুলিশ।
উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে অনেক সফল মাদক বিরোধী অভিযান পরিচালনা ও বিপুল পরিমাণে মাদক উদ্ধারের ঘটনা মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হলে এই কর্মকর্তা ও বাহিনী বেশ।আলোচিত হয়ে উঠেছে জেলা জুড়ে।

