সোমবার, ২৯ জুন ২০২৬

দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’

- Advertisement -
Single page 1st Paragraph

ঘূর্ণিঝড় ‘অশনি দীর্ঘ সময় প্রায় একই এলাকায় অবস্থান করছে। উপকূলের দিকে আঘাত হানার আগেই এটি সাধারণ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অশনির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত , নদী বন্দরে দুই নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশের আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর-পশ্চিম দিকে কিছুটা অগ্রসর হয়ে প্রায় একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে গতকাল ছিল ১ হাজার ১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, দিবাগত মধ্যরাত পর্যন্ত তা খানিকটা দূরে সরে চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। গতকাল কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল ১ হাজার ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মধ্যরাতে সেখান থেকে আরও কিছুটা দূরে সরে ১ হাজার ৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। পায়রা সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল ১ হাজার কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মধ্যরাতে কিছুটা সরে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

মোংলা সমুদ্রবন্দর থেকে গতকাল ঘূর্ণিঝড়টি ছিল ১ হাজার ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তা মধ্যরাতে কিছুটা এগিয়ে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করে। ঘূর্ণিঝড়টির ক্রমেই আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের অন্য এলাকায় দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় অশনি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যা নাগাদ এ ঘূর্ণিঝড়টি উপকূলের কাছে পৌঁছাবে। এটি হয়তো সাধারণ ঘূর্ণিঝড়ে রূপ নেবে বা গভীর নিম্নচাপে রূপ নেবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...