শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে ১০ মাঘ ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে মহান ১০ মাঘ পবিত্র ওরশ শরীফ – এর প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবাসী সদস্য মুহাম্মদ আইয়ুব। পবিত্র কোরআন তেলাওয়াত ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ শফিউল আজিম সুমন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জ্যোতি ফোরামের সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন তাওরাত। প্রধান অতিথি আসন্ন মহান ১০ মাঘ বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক, ইমামুল আউলিয়া,খাতেমুল অলদ, ফরদুল আফরাদ, গাউসুল আজম হযরত শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার ১১৯ তম বার্ষিক ওরশ শরীফে সংগঠন সংশ্লিষ্ট সকলকে মওলা হুজুর মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ) কেবলা কাবার সদয় নির্দেশনা ও কেন্দ্রীয় পরিষদ ঘোষিত কর্মসূচির আলোকে অংশগ্রহণের জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণের তাগিদ প্রদান করেন। মিলাদ মাহফিলের পর প্রধান অতিথির দেশ ও মানবজাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...