শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে চিপসের প্যাকেটে দিয়ে সাজানো বরের গাড়ি ভাইরাল

 মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

ফুল দিয়ে নয় ফটিকছড়িতে চিপস দিয়ে সাজানো হল বরের গাড়ি। যা রীতিমত ভাইরালে পরিণত হল। ১ জানুয়ারি এমন একটি সাজের গাড়ি দেখা গেল ফটিকছড়ির নাজিরহাটে। বিয়ে মানেই একটা সাজ সাজ রব। এরমধ্যে অন্যতম আকর্ষণ হলো বরের গাড়ির সাজ। সচরাচর এই বরের গাড়ি সাজানো হয় ফুল দিয়ে। তবে এবার সেই গড়ির সাজে দেখা গেছে ভিন্নতা। বিভিন্ন চিফসের প্যাকেট দিয়ে সাজানো হয়েছে বরের গাড়ি। চিফসের প্যাকেট দিয়ে বরের গাড়ি সাজাল ফটিকছড়ির নাজিরহাটের আইমান ইভেন্ট’র স্বত্তাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন শাহ।

সরেজমিনে দেখা যায়,গাড়িটি সাজানো হয়েছে রকমারী চিপস দিয়ে। উৎসুক জনতা ভিড় করছেন গাড়িটি দেখতে এবং নানা উক্তি ছুঁড়ছেন। বরের গাড়ি কনের বাড়ি পৌঁছলে ছোট ছেলে মেয়েরা দৌড়ে দৌড়ে চিপসগুলো নিতে দেখা যায়। সাথে অনকে বড়রাও চিপস নিয়ে খেতে দেখা যায়। হাসাহাসিতে অন্যরকম রূপ নেয় বিয়ে বাড়ির। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফোরকান বলেন, ‘কালে কালে আরো কত কি দেখব। এরকম গাড়ির সাজ আর কখনো দেখিনি। চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ির জনৈক কবির আহমদের পুত্র মোহাম্মদ আলি এমন সাজের গাড়ি নিয়ে বউ আনতে যায় গোপালঘাটা গ্রামে। বরের গাড়ির এই ভিন্ন সাজ সম্পর্কে বর বলেন,আমার বিয়ের গাড়ি এরকম ভিন্ন কিছু দিয়ে সাজানোর ইচ্ছে ছিল। তাই ভিন্নতা আনতে বললাম। বরের বড় ভাই মোহাম্মদ আইয়ুব ও আব্দুল মান্নান বলেন,ছোট ভাইয়ের ইচ্ছেতে এরকম সাজানো হল গাড়িটা। এখন দেখি আমাদের ভাইয়ের বিয়ের গাড়ি ভাইরাল হয়ে গেল।

আইমান ইভেন্ট’র স্বত্তাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন শাহ বলেন,বরের সখ ছিল তাঁর বিয়ের গাড়ি এরকম করে সাজানোর। তাই সাজিয়ে দিলাম। অল্পতে ভাইরাল এবং সবার মুখে মুখে থাকবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...