বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সাবেক মন্ত্রী কামরুল চার দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কামরাঙ্গীরচর থানার পৃথক দুই চাঁদাবাজির মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এদিন সকালে কারাগারে থেকে কামরুল ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর কামরাঙ্গীরচর থানার পৃথক দুই চাঁদাবাজি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন দুই মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই মামলায় ২ দিন করে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে একাধিক মামলায় রিমান্ডে নেয়া হয়। এছাড়া একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয় কামরুলকে।

চাঁদাবাজির দুই মামলার মধ্যে গত ৪ সেপ্টেম্বর সগীর আহমেদ সুজন নামে এক ব্যক্তি কামরুল ইসলামসহ ১৪ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা বাদীর কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তার ঘরবাড়ি ভাঙচুর করা হবে বলে হুমকি দেন। ভয়ে বাদী ২০ লাখ টাকা দেন। তবুও বাকি টাকা না পেয়ে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর সকালে বাদীর ঘরবাড়ি ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায় আসামিরা।

এছাড়া গত ৭ সেপ্টেম্বর আলী আহম্মদ নামে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী বাদী হয়ে কামরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে আরেক মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বাদী ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করেন। ২০২০ সালের ২ জুন আসামিরা বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে না চাইলে আসামিরা তাকে বুকে পিস্তল ধরে মারধর করেন।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...