শনিবার, ১৩ জুন ২০২৬

নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা জাহাজে সংঘটিত সেভেন মার্ডারের প্রকৃত কারণ উদ্ঘাটন, নির্মম এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেশব্যাপী শুরু হওয়া লাগাতার কর্মবিরতির কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

এর ফলে দেশের ভোগ্যপণ্যের সরবরাহ নেটওয়ার্ক মারাত্মকভাবে ব্যাহত হওয়ার যে শংকা তৈরি হয়েছিল তার অবসান হলো। প্রায় ১৬ লাখ টন পণ্য নিয়ে নদী এবং সাগরে অলস ভাসতে থাকা জাহাজগুলোতে রাতেই কাজ শুরু হয়েছে।

এতে করে দেশের ভোগ্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভাবের যে শংকা তৈরি হয়েছিল তা থেকেও নিস্তার মিললো। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন আহুত অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ শনিবার রাতে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের উদ্যোগে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে শ্রমিক নেতারা কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ আজ নৌ পরিবহন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিনিধির সাথেও বিষয়টি নিয়ে বৈঠক করবেন। সরকারের পক্ষ থেকে নৌপথ নিরাপদ করাসহ ফেডারেশনের চার দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ার প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয় বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া নৌযানের শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিনে শনিবার নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মাকসুদ আলমের উদ্যোগে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

নৌ পরিবহন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কোস্টগার্ড, নৌ পুলিশ, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ নৌ যান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক ঘন্টারও বেশি সময় ধরে শ্রমিকদের দাবি দাওয়াসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে সেভেন মার্ডারের প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে বলে আশ্বস্ত করা হয়। একই সাথে নৌ পথ নিরাপদ করতে প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানানো হয়েছে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...