বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

পরিবেশ ধ্বংস করে উন্নয়ন হতে পারে না, এই প্রজন্ম তা বুঝে গেছে: পানিসম্পদ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না সেটি এই প্রজন্ম তা বুঝে গেছে।

আজ  গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে ‘নদী বাচাঁতে যুব সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নদী যেহেতু আমরা সৃষ্টি করতে পারবো না সুতরাং এটিকে আমরা কোনোভাবেই ধ্বংস করব না এটাই হচ্ছে তরুণদের কাছে আজকে আমার প্রথম আহ্বান।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে দূষণমুক্ত নদী দেখাতে হবে। দূষণমুক্ত নদী দেখতে কেমন হয় তা এখনকার প্রজন্ম দেখেনি।

তিনি আরও বলেন, তার কারণ বাংলাদেশের তরুণরা নেপালের তরুণদের সাথে সম্পৃক্ত, আমেরিকার তরুণদের সাথে সম্পৃক্ত, ইউরোপের তরুণদের সাথে সম্পৃক্ত। আমাদের দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে জলবায়ু পরিবর্তনের মত ভয়ংকর বিপর্যয়ের মুখোমুখি করেছি আমাদের পরের প্রজন্মকে।

প্রকৃতির সাথে লড়াই করে কেউ কখনো জিতেছে আর প্রকৃতি হেরেছে এ রকমটি আমার জানা নেই বলে উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করে বলেন, যে উন্নয়ন আমাদের বাতাসকে দূষিত করে, যে উন্নয়ন আমাদের নদ-নদীকে মেরে ফেলে, যে উন্নয়ন কৃষি জমি নষ্ট করে ফেলে সে উন্নয়ন আসলে উন্নয়ন নয়।

উপদেষ্টা অনুষ্ঠানে নদী দখল এবং দূষণমুক্ত করতে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় প্রশাসনকে কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করার নির্দেশ দেন।

তিনি বলেন, প্রয়োজনে নদী বাঁচাতে আমরা নদী দূষণকারী ২/১ টা শিল্প কারখানা বন্ধ করে দেব। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে উপদেষ্টা সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ নিয়ে আপনারা বাজারে যাবেন।

‘সুস্থ নদী সুস্থ নগর, জানো যদি বাঁচবে নদী’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে’ বিল্ডিং পার্টনারশীপ ফর এনভারনমেন্ট’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল এনভায়রনমেন্ট সেন্টারের রিভার কেয়ার ম্যানেজার ড. কালিদাসান কালিসাম।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে নদী বাচাঁতে যুব সম্মেলনে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পানি উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রাফিউস সাজ্জাদ, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মু. সোহরাব আলি প্রমুখ।

বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দল এই তিন সংস্থার সমন্বিত আয়োজনে ‘নদী বাঁচাতে যুব সম্মেলন’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির ইয়ুথ পার্টনার  ছিল কানেক্টিং ইয়ুথ ফর চেঞ্জ (সিওয়াইসি)।

গাজীপুরের তরুণদের নদী ও প্রাকৃতিক ভারসাম্য নিয়ে সচেতন করা এবং তাদের সম্মিলিত শক্তি নদী রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে এ বিষয়ে আলোচনার জন্য পরিবেশবিদ, স্থানীয় প্রশাসন, দায়িত্বরত সরকারি সংস্থা, নদী রক্ষা সংগঠক এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী ও যুবসমাজের প্রতিনিধিদের নিয়ে এই  ‘নদী বাঁচাতে যুব সম্মেলন’ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত দখলমুক্ত করা হবে : মেয়র শাহাদাত

নগরীর শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিদ্যালয়সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের...

খুলশীসহ সিএমপির দুই থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে খুলশীর ওসিকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে...

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নের অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব এবং স্ব-অনুঘটন আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের অঁরি...

সর্বশেষ

চট্টগ্রামে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত দখলমুক্ত করা হবে : মেয়র শাহাদাত

নগরীর শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিদ্যালয়সংলগ্ন...

খুলশীসহ সিএমপির দুই থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নের অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র অপ্রতিসম জৈব সংশ্লেষণে...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে...