বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

কমিশন রিপোর্ট জমা দেয়ার পর সরকার রাজনৈতিক দল, স্টেকহোল্ডারদের সঙ্গে বসবে : উপদেষ্টা মাহফুজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আজ বলেছেন, রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে।

মাহফুজ বলেন, ‘কমিশন থেকে রিপোর্ট পাওয়ার পর সব রাজনৈতিক দল এবং স্টেকহোল্ডারদের সাথে বৃহত্তর পরিসরে আলোচনার পরিকল্পনা করছে সরকার। যা জানুয়ারিতে হবে বলে আশা করা হচ্ছে। সংস্কারের বিষয়ে সরকার একা কোনো সিদ্ধান্ত নেবে না।’

আজ ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপ ২০২৪-এর প্রথম দিনের সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

মাহফুজ বলেন, কতটা সংস্কার সম্ভব এবং কোনটা স্বল্পমেয়াদি আর কোনটা দীর্ঘ সময়ের জন্য সব কিছুই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।’

‘এবং এরপর জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সামনে পরিষ্কার হবে যে আমাদের অগ্রাধিকারমূলক সংস্কারগুলো কী এবং আমরা কী করতে সক্ষম হব।’

মাহফুজ বলেন, “রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ঐক্য দিয়ে কী করবেন। রাষ্ট্র প্রধানত তার প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। আমরা ৭২’র সংবিধানের সমালোচনা করছি কারণ এর দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে।

প্রতিষ্ঠানগুলোকে যদি রাষ্ট্র ও জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে এ সংস্কার ক্ষমতার পরিবর্তন ছাড়া আর কিছুই দিতে পারবেনা।’

ন্যায়বিচার ও জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা যারা জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭১ সালের পর আমরা দেশকে সংস্কার ও প্রতিষ্ঠা করতে বড় একটা সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা যদি রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ব্যর্থ হই, তাহলে সবকিছু ভেস্তে যাবে।’

গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে জবাবদিহি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, ‘আমরা চাই জনগণ সরকারকে জবাবদিহি করতে বাধ্য করুক। কেননা এটি সরকারের কাজের গতি ত্বরান্বিত করে। জনগণের ব্যাপক সমালোচনা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সৈয়দ আবদুল্লাহর সঞ্চালনায় অধিবেশনে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহাদী আমিন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোকসানা খন্দকার, মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান, অ্যাডভোকেট দিলরুবা শারমিন, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিএসটিআইয়ের অভিযানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ চট্টগ্রাম জেলা...

আনোয়ারায় অবৈধ বালু মহালে প্রশাসনের অভিযান, জরিমানা আড়াই লাখ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বিভিন্ন বালু মহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পৃথক অভিযানে তিনজন বালু মহাল পরিচালনাকারীকে মোট আড়াই লাখ টাকা জরিমানা...

মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের প্রতিশ্রুতি ও নির্বাচনি ইশতেহারে রয়েছে। এটা আমাদের ৩১ দফায়ও রয়েছে। তিনি বলেন, ইশতেহারে বিভিন্ন বিষয়ে আমরা কমিশন...

সর্বশেষ

চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিএসটিআইয়ের অভিযানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র...

আনোয়ারায় অবৈধ বালু মহালে প্রশাসনের অভিযান, জরিমানা আড়াই লাখ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বিভিন্ন বালু মহালে অভিযান চালিয়েছে...

মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের প্রতিশ্রুতি...

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না: চট্টগ্রামের পুলিশ সুপার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় কোনো...

ঢাকা-জাকার্তা দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্নের ব্যাপারে গুরুত্বারোপ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে...

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে...