রবিবার, ১৪ জুন ২০২৬

উখিয়া ও টেকনাফে পাহাড় ধস ও পানিতে ডুবে ছয় রোহিঙ্গাসহ ৭ জনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া-টেকনাফে পৃথক পাহাড় ধস ও পানিতে ডুবির ঘটনায় ছয় রোহিঙ্গাসহ ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুইজন। এ দিন সকাল ১০টার দিকে পাহাড় ধসে উখিয়ার ক্যাম্প-১০ এর ব্লক- জি/৩৭ এর বাসিন্দা শাহ আলমের স্ত্রী দিল বাহার (৪২) ও ছেলে শফিউল আলম (৯) মারা যায়। এ সময় শাহ আলমের মেয়ে নুর ফাতেমা (১৪) ও ছেলে জানে আলম (৮) গুরুতর আহত হয়। একই ঘটনায় ক্যাম্প ১০ এর ব্লক জি/ ৩৮ এ একই পরিবারের আরো ৩ জন নিহত হয়েছে। তারা হলেন- ইউসুফের স্ত্রী দিল বাহার (২৫), ছেলে আব্দুর রহমান (২৫), মেয়ে আয়েশা সিদ্দিকা। ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ক’দিন ধরে টানা বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে থাকা ক্যাম্পগুলোতে ধসের ঘটনা ঘটেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদের সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
মো. তারিকুল ইসলাম তারিক জানান, ঘটনার বিষয়ে ক্যাম্প-১০ এর সিআইসিকে অবগত করা হয়েছে। পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরবর্তী কার্যক্রম গ্রহনের প্রক্রিয়া চলমান। এ বিষয়ে পানবাজার পুলিশ ক্যাম্পে জিডি করা হয়েছে। যার নং-৭৯৯।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মু. শামসুদ্দৌজা বলেন, ভারী বর্ষণে ১০নং রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন ও ক্যাম্প ৮ ইস্টে পানিতে ডুবে আরও একজন শিশু মারা গেছে ৷ আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, টেকনাফের হোয়াইক্যংয়ে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে পাহাড় ধসে রকিম আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মনিরঘোনা গ্রামের মৃত আলী আহমদের পুত্র। বাড়িতে অবস্থানকালে হঠাৎ পাহাড় ধসে তিনি আহত হন। উদ্ধার করে বালুখালি তুর্কি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ এরফানুল হক চৌধুরী, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মাহামুদুল হাসান মাহবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাহাড় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ চৌধুরী। তিনি জানান, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ সহায়তা করা হবে। পাশাপাশি ঝুঁকিপ্রবণ এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরে যেতে বলা হচ্ছে।

এই বিভাগের সব খবর

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

সর্বশেষ

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...