বুধবার, ১০ জুন ২০২৬

‘নির্বাচিত ছড়া’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা

সৈয়দা সেলিমা আক্তারের রচনার ভুবন আলোকোজ্জ্বল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমির উদ্যোগে কবি ও ছড়াকার সৈয়দা সেলিমা আক্তারের ‘নির্বাচিত ছড়া’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, সৈয়দা সেলিমা আক্তার ছোটোদেরও প্রিয় লেখক। সহৃদয় স্নেহ আদর আর ভালোবাসায় তৈরি করেছেন ছোটোদের নিজস্ব জগৎ, গড়ে তুলেছেন তাদের বিশ্বস্ত ঠিকানা। শিশু–কিশোর মনস্তত্ত্ব তার দখলে। তার রচনার ভুবন যেমন আলোকোজ্জ্বল ও আকর্ষণীয়; তেমনি মজাদার। তার রচিত শিশু–কিশোর উপযোগী গ্রন্থগুলো শিশু–কিশোর মনকে রঙিন, বর্ণিল ও উজ্জ্বলতর করতে সক্ষম। ছোটোদের জন্য রচিত ছড়াগুলোতে যেমন রয়েছে নির্মল আনন্দের উপাদান, তেমনি রয়েছে ছোটোদের সরল কোমল সুকুমার বৃত্তিগুলো বিকাশের যাবতীয় অনুষঙ্গ। তিনি তার ছড়ার এগিয়ে যাওয়ার সাথে সাথে শিশু–কিশোরদেরও এগিয়ে নেন সামনের দিকে। ছড়াগুলো যেমন বৈচিত্র্যময়, তেমনি চিত্তাকর্ষক।

গত ২১ ডিসেম্বর নগরীর কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে শিক্ষাবিদ ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে ও সাংবাদিক–সাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, কবি–নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া, প্রাবন্ধিক নেছার আহমদ, গল্পকার জিন্নাহ চৌধুরী, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, লেখক জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, কবি শারুদ নিজাম, এস এম মোখলেসুর রহমান, শিল্পী ইকবাল হায়দার, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি মর্জিনা আখতার, কাসেম আলী রানা, কথাসাহিত্যিক নাসের রহমান, কবি মাহবুবা চৌধুরী প্রমুখ। আবৃত্তি করেন বাচিকশিল্পী সোমা মুৎসুদ্দী, সিমলা চৌধুরী, তারিফা হায়দার, প্রতিমা দাশ, শর্মি বড়ুয়া, যারীন সুবাহ্‌, যেবা সামিহা। উৎসবে একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক সদস্য সৈয়দা সেলিমা আক্তারকে সুহৃদ সম্মাননা প্রদান করা হয়।

বার্ষিক সাধারণ সভা : চট্টগ্রাম একাডেমির বার্ষিক সাধারণ সভা আগামীকাল ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৫.৫৯টায় ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের সদস্যদের উপস্থিত থাকার জন্য মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা...

আদালতে খালাস পেলেন নাসির-তামিমা

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রীর তামিমা সুলতানা তাম্মি। বুধবার দুপুরের ঢাকার...

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

জেলার কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পানি স্বল্পতার কারণে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে...

সর্বশেষ

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের...

আদালতে খালাস পেলেন নাসির-তামিমা

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের...

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

জেলার কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি...

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪৬...

লামায় স্বপ্ন কানন বিদ্যাপীঠে কিশোরীদের ‘মাসিক স্বাস্থ্যবিধি’

‘সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে...

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের...