শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাউজানের পিউরে বিনামূল্য চিকিৎসা সেবা পেলেন ৬শতাধিক রোগী

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি:
রাউজানের পাহাড়তলীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন প্রায় ৬ শতাধিক রোগী। ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ৯টা হতে রাত ৯ টা পর্যন্ত রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনীস্থ রহমান প্লাজার তৃতীয় তলায় পিউর ল্যাব এন্ড পাহাড়তলী ডায়াবেটিক সেন্টার ব্যবস্থাপনায় এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক হৃদরোগ-ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার কল্লোল বড়ুয়া ও মেডিসিন, বাত-ব্যাথা, এলার্জি, চর্মরোগ ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার মো. আজহার উদ্দিন লাভলুর পরিচালনায় চিকিৎসা সেবায় অংশ নেন নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার এস.এম শামীম আক্তার, গাইনী ও মহিলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার তাসিন চৌধুরী, মেডিসিন, ডায়াবেটিস-কিডনী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুকান্ত মহাজন এবং নাক-কান-গলা রোগের চিকিৎসক ডা. এস.এ.এম. কায়ছার।
সেখানে চর্ম, বাত-ব্যাথা, এলার্জি, মেডিসিন, হৃদরোগ, কিডনি,  ডায়াবেটিস, গাইনী, শিশু রোগ ও নাক-কান-গলার চিকিৎসা দেওয়া হয় এবং রিংসহকারে বিনামূল্যে নাক ও কর্ণছেদন করা হয়। এছাড়াও এইদিন সকল প্রকার রোগ নির্ণয়ে ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়। এই চিকিৎসা ক্যাম্পে  রাউজানের পাহাড়তলী, কদলপুর, নাতোয়ান বাগিছা,  বাগোয়ান, নোয়াপাড়া, রাঙ্গুনিয়ার বেতাগী, পোমরা, ঘাটচেক, মরিয়াম নগর, চন্দ্রঘোণাসহ বিভিন্ন এলাকা হতে প্রায় ৬শতাধিক রোগী সরাসরি চিকিৎসা সেবা গ্রহণ করেন। সেবা নিতে অনেকের অবহেলিত রোগের লক্ষণ প্রকাশ পায়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সেবা গ্রহণকারী সন্তুষ্ট প্রকাশ করেন।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পিউর ল্যাব এন্ড পাহাড়তলী ডায়াবেটিস সেন্টারের চেয়ারম্যান ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক আব্দুস সালাম, মোহাম্মদ জামান, ডা. রাজিয়া সুলতানা রুমকী সহ অন্যান্য পরিচালকবৃন্দ।
উল্লেখ্য,  প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন হতে প্রতিটি জাতীয় দিবসে ধারাবহিকভাবল বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছেন। এছাড়াও চিকিৎসা বঞ্চিত এতিম- দুস্থদের নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...