শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কৃষিতে জলবায়ুর প্রভাব মোকাবেলায় কৃষি, পানি ও পরিবেশ মন্ত্রণালয় কাজ করছে: পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কৃষি, পানি সম্পদ এবং পরিবেশসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় একসাথে কাজ করছে।

তিনি বলেন, কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কৃষি উৎপাদন টেকসই রাখতে নেওয়া হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

বাংলাদেশ এগ্রিকালচার রির্পোটার্স ফোরামের (বিএআরএফ) আয়োজনে আজ জাতীয় প্রেসক্লাবে ‘কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, খরা, অতিবৃষ্টি, লবণাক্ততা ও বন্যার কারণে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। এসব সমস্যার সমাধানে গবেষণা ও প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সবার দায়িত্ব। এ জন্য নিরাপদ খাদ্যের মেলা আয়োজন করা প্রয়োজন।  নিরাপদ ও অর্গানিক খাদ্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে এবং  কীটনাশক ব্যবহারে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

প্রধান আলোচক ছিলেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।

প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ ড. আলী আফজাল।

বাংলাদেশ এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাওসার আজম।

গোলটেবিল বৈঠকে বিভিন্ন বক্তা কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা টেকসই কৃষি উৎপাদন, জলবায়ু সহনশীল ফসল এবং ক্ষুদ্র কৃষকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...