সোমবার, ২৭ জুলাই ২০২৬

মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে বক্তারা

বাঙালির ইতিহাস-ঐতিহ্য অনুশীলনে বইয়ের কোনো বিকল্প নেই

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিজয়ের কথামালা, ছড়া-কবিতা পাঠ, আবৃত্তি ও গানের মাধ্যমে উদযাপিত হলো শৈলী আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব। উৎসবে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অহংকার। বাঙালির ইতিহাস-ঐতিহ্য অনুশীলনে বইয়ের কোনো বিকল্প নেই। তাঁরা আরো বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে জ্ঞান-প্রজ্ঞায় ঋদ্ধ তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে। শৈলী প্রকাশন চট্টগ্রামে বই প্রকাশ, লেখক তৈরি এবং বইমেলাসহ নানা আয়োজনের মাধ্যমে দেশব্যাপী লেখক পাঠকের মেলবন্ধনে অবদান রেখে চলেছে।
গত ১৬ ডিসেম্বর নগরীর কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে বিজয় বই উৎসব উদ্বোধন করেন শিশু চিকিৎসাবিজ্ঞানী ও সাহিত্যিক প্রফেসর ড. প্রণব কুমার চৌধুরী। কথাসাহিত্যিক দীপক বড়ুয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক-সাহিত্যিক রাশেদ রউফ। প্রকাশক-বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় কথামালা, ছড়া-কবিতা পাঠ, আবৃত্তি ও গানে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর রীতা দত্ত, ভাষাবিদ ড. শ্যামল কান্তি দত্ত, গল্পকার বিপুল বড়ুয়া, কথাসাহিত্যিক নাসের রহমান, সংগীতশিল্পী-লেখক ইকবাল হায়দার, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, ছড়াশিল্পী জসীম মেহবুব, কবি অরুণ শীল, লেখক জাহাঙ্গীর মিঞা, অধ্যক্ষ মো. মাজহারুল হক, শিশুসাহিত্যিক কেশব জিপসী, সৈয়দ খালেদুল আনোয়ার, কাসেম আলী রানা, জসিম উদ্দিন খান, আবুল কালাম বেলাল, আজিজ রাহমান, গোফরান উদ্দীন টিটু, কাঞ্চনা চক্রবর্তী, নিশাত হাসিনা শিরিন, মর্জিনা আখতার, মিজানুর রহমান শামীম, কানিজ ফাতিমা, রুনা তাসমিনা, নিবেদিতা বড়ুয়া, মারজিয়া খানম সিদ্দিকা, হৃদয় হাসান বাবু, ইসমাইল জসীম, শিউলী নাথ, সুবর্ণা দাশ মুনমুন, লিপি বড়ুয়া, মাহবুবা চৌধুরী, পিংকু দাশ, মাহবুবা ছন্দা, সৈয়দা সেলিমা আক্তার, এস.এম. আবদুল আজিজ, এস.এম মোখলেসুর রহমান, ডি কে বড়ুয়া, সৈয়দ আহমেদ বাদল, আকাশ আহমেদ, হেলাল চৌধুরী, নীলরতন দাশগুপ্ত, নবাব হোসেন মুন্না, দিলরুবা খানম, স্মরণিকা চৌধুরী, আনোয়ার রানা, ফারিহা জেসমিন ইসলাম, গৌতম কানুনগো, আল জাবেরী, সৈয়দ জিয়াউদ্দিন, জি এম জহির উদ্দিন, বাবুল কান্তি দাশ, নেছার আহমদ খান, তাহমিনা বিন্তী, সৈয়দা করিমুন নেসা, কানিজ ফাতেমা লিমা, চাঁদ সুলতানা নকশী, আসিফ ইকবাল, শিরিন আফরোজ, সুমি দাশ, রায়হানা হাসিব, নুর নাহার নিপা, প্রদ্যোত কুমার বড়ুয়া, ইলিয়াস সরকার, মিতা দাশ, সৌভিক চৌধুরী, সুপর্ণা লিপি বড়ুয়া, কুতুব উদ্দিন বখতেয়ার, লিপি তালুকদার, ইফতেখার মারুফ, দিলরুবা খানম রুবি, শারুদ নিজাম, ইলিয়াস হোসেন, সত্যজিত দাশ কাঞ্চন, শাহিদা আয়েশা, জোনাকি দত্ত, কানিজ ফাতেমা লিমা, রশীদ এনাম, শংকর প্রসাদ দে, হৈমন্তী তালুকদার, রোকসানা বন্যা, শর্মি বড়ুয়া, সুস্মিতা তালুকদার মিতুল, লিটন কুমার চৌধুরী, আলমগীর হোসাইন, যারীন সুবাহ্, সিমলা চৌধুরী, প্রতিমা দাশ, কুমুদিনী কলি, সুমি দাশ, তানভীর হাসান বিপ্লব, মুহাম্মদ মহসীন চৌধুরী, বিকাশ বড়ুয়া, আরিফ রায়হান, তাওহীদুল ইসলাম নুরী, খালেছা খানম, জাইদুল ইসলাম দুর্লভ, নাটু বিকাশ বড়ুয়া, যেবা সামিহা, ফজলুল কাদের, জয়তুন্নেসা জেবু, কাকলী দাশগুপ্ত, মোহাম্মদ নাজিম, এম. কামাল উদ্দিন, আবিদা সুলতানা, স্বর্না তালুকদার প্রমুখ। উৎসবে রুনা তাসমিনা সম্পাদিত ‘অনন্যধারা’র পাঠ উন্মোচন করা হয়।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...