রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মিনিটের তাণ্ডবে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে লিভারপুলের সঙ্গী হলো বেনজেমার রিয়াল

- Advertisement -
Single page 1st Paragraph

খেলার ৯০ মিনিটের সময়ও মনে হচ্ছিল, রিয়াল মাদ্রিদ নয়, ফাইনালটা লিভারপুলের সঙ্গে ম্যানচেস্টার সিটিরই হচ্ছে। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে আজ ৮৯ মিনিটেও ১-০ গোলে পিছিয়ে থাকা রিয়ালের আরও একবার পাঁচ মিনিটের ঝরে উঠে গেছে ফাইনালে। সিটির মাঠে প্রথম লেগে ৪-৩ গোলে হেরে যাওয়া রিয়াল নিজেদের মাঠ বার্নাব্যুতে আজ রদ্রিগোর জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে জিতে গেল ৩-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে ফাইনালে রিয়ালই।
টানা দ্বিতীয় অল-ইংলিশ ফাইনালই তাহলে হচ্ছে না।
প্রথম লেগে সিটির মাঠে ৪-৩ গোলে হেরে যাওয়ায় বার্নাব্যুতে আজ রিয়ালের জয়ের বিকল্প ছিল না। কিন্তু দারুণ গতিতে শুরু করলেও সিটির গোলমুখে হড়বড়ে রিয়াল ৮৯ মিনিটের আগে গোল তো দূরের কথা, সিটির পোস্ট বরাবর কোনো শটই নিতে পারেনি! তখন মনে হচ্ছিল, পিএসজি, চেলসির বিপক্ষে আগের দুই রাউন্ডে দারুণ গল্প লেখা রিয়াল বুঝি এবার আর কোনো প্রত্যাবর্তনের গল্প লিখতে পারল না।

কিন্তু চ্যাম্পিয়নস লিগ মানে যে রিয়ালের অসাধারণ কোনো গল্পেরই নিশ্চয়তা! বার্নাব্যু আজ আরেকবার সেটি প্রমাণ করল। এবার আর বেনজেমা কিংবা ভিনিসিয়ুস নন, রিয়ালের ফেরার গল্পের নায়ক রদ্রিগো।
৭৩ মিনিটে বক্সের ডান দিক থেকে সিটি উইঙ্গার রিয়াদ মাহরেজের দারুণ শটে এগিয়ে যাওয়া সিটির, বদলি নামা রদ্রিগোর দুই মিনিটের দুই গোলে হঠাতই পাশার দান পালটে দিল রিয়াল। ৯০তম মিনিটে বাঁ দিক থেকে বেনজেমার দারুণ ক্রসে পা ছুঁইয়ে গোল ব্রাজিলিয়ান তরুণের, এক মিনিট পর ডান দিক থেকে কারভাহালের ক্রসে হেডে দ্বিতীয়টি।
রিয়ালের জয়ে বেনজেমার ভূমিকা না থাকলে চলে! নির্ধারিত ৯০ মিনিটে রিয়াল ২-১ গোলে এগিয়ে, দুই লেগ মিলিয়ে ৫-৫ সমতা। অতিরিক্ত সময়ের শুরুতেই পেনাল্টি পেল রিয়াল! রুবেন দিয়াস বেনজেমাকে বক্সে ফেলে দিলেন। পাওয়া পেনাল্টিটি থেকে ৯৫ মিনিটে বল জালে জড়িয়ে দিলেন বেনজেমাই! সেই সঙ্গে রাখলেন নিজের কথা।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...