শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল দশটায় বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুষ্প মাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের কার্যালয়ে শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস এর সঞ্চালনায় ও সভাপতি অনুপম বড়ুয়া পারু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন – মুক্তিযোদ্ধা সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, ডাক্তার শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, সংগঠনের কোষাধ্যক্ষ কালিপদ দাস, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, সংগঠনের নির্বাহী সদস্য অর্পিতা ঘোষ, গোলাম মোস্তফা, বিউটি চৌধুরী, অধীর দে, আমিনা আক্তার গেল্ভি, ফারিয়া সুলতানা সায়মা প্রমুখ। এ সময় বক্তারা বলেন—-মহান মুক্তিযুদ্ধ আমাদের শিক্ষা দিয়েছে সম্প্রীতির। সম্প্রীতির মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল দিন ১৬ ডিসেম্বর। বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। বিজয় আমাদের সুযোগ দিয়েছে দেশমাতৃকার সেবা করার। ঐক্যবদ্ধভাবে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি ছবির ক্যাপশন : বোয়ালখালী কেন্দ্রীয় স্মৃতিসৌধে “বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠীর” শ্রদ্ধা নিবেদন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...