শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সভাপতি ইলিয়াছ,সম্পাদক আবছার

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন

এম জাহাঙ্গীর নেওয়াজ
- Advertisement -
Single page 1st Paragraph

মূলধারার গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিদের নিয়ে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ ইলিয়াছ তালুকদারকে (ভোরের কাগজ) সভাপতি ও মো. নুরুল আবছার চৌধুরীকে (আমার দেশ,কর্ণফুলী) সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। এছাড়া সহ সভাপতি পদে আব্বাস হোসাইন আফতাব (প্রথম আলো, এশিয়ান টিভি,চট্টগ্রাম মঞ্চ), যুগ্ম সম্পাদক এম এ মতিন (মানবকন্ঠ), অর্থ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন কায়ছার (মানবজমিন,একুশে পত্রিকা), দপ্তর সম্পাদক পদে আরিফুল হাসনাত (আমাদের সময়, সিএইচডি টিভি), নির্বাহী সদস্য পদে মোহাম্মদ আলী (ইত্তেফাক), আকাশ আহমেদ (আজকের পত্রিকা) ও মাসুদ নাসির (দৈনিক সমকাল,পূর্বদেশ) নির্বাচিত হয়েছেন। সংগঠনের বিদায়ী সভাপতি জিগারুল ইসলাম জিগার (দৈনিক কালের কন্ঠ, পূর্বকোণ) নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের বিদায়ী যুগ্ম সম্পাদক শান্তি রঞ্জন চাকমা (দৈনিক নয়াদিগন্ত, সুপ্রভাত বাংলাদেশ), বিদায়ী অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা (দৈনিক আজাদী, কালবেলা, সিপ্লাস টিভি)। সভার শুরুতে রাঙ্গুনিয়ায় কর্মরত সাতজনকে গঠনতন্ত্র অনুযায়ি নতুন সদস্য পদ দেয়া হয়েছে। তারা হলেন ইসমাইল হোসেন নয়ন (প্রতিদিনের বাংলাদেশ), আশেক এলাহি (দৈনিক সাঙ্গু), মুবিন বিন সোলাইমান (দৈনিক সংবাদ), জাহেদ হাসান তালুকদার (সময়ের আলো), মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ), ফাহিম শাহরিয়ার (দৈনিক সারাবেলা), দেলোয়ার হোসেন (দৈনিক দেশ বর্তমান)। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবি, জুলাই-আগস্টে নিহত শহীদ ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...