রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বোয়ালখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে।

আজ ৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বোয়ালখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ নুরুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক, মুসাব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতিমা। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদ হাসান, পিসি সেন স্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসার নাহিদুজ্জামান।

বোয়ালখালী উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ, উপজেলা এলজিআইডি প্রকৌশলী, রেজাউল করিমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষাথীরাসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন ও কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া ত্রিপাঠ করেন। সভায় বক্তারা বলেন আসুন, দুর্নীতিকে না বলি- দুর্নীতি দমন কমিশনকে সহায়তার মাধ্যমে আগামীর সুন্দর বাংলাদেশ করতে সকলে মিলে প্রতিরোধ করি। যে কোন দুর্নীতি ঠেকাতে ও তথ্য দিতে সরাসরি ১০৬ নাম্বার কল দেওয়ার অনুরোধ করেন। তথ্যদাতার নাম, ঠিকানা গোপনীতা রাখ হবে বলে তিনি বলেন।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...