শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পটিয়ায় বিএনপির কর্মী সমাবেশে- এনামুল হক এনাম

তারেক রহমানের ৩১ দফা জনগণের আস্থা আর বিশ্বাসে পরিণত হয়েছে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারভাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং পটিয়ার এনামুল হক এনামের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পটিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে পটিয়া রেল স্টেশন চত্বরে বিএনপির কর্মী সমাবেশ ৯নং ওয়াড বিএনপির সভাপতি জসিম উদ্দিন মল্ল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল ফয়েজ, যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম, আবুল কাসেম, আবদুল মাবুদ, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, বিএনপি নেতা ইলিয়াছ ভুট্টো, এম মনজুরুল আলম, বাদশা মিয়া, পৌর যুবদলের আহবায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহবায়ক বেলাল উদ্দীন, যুবদল নেতা ফজলুল কাদের, মনসুর আমিরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর সাইফুর রহমান, সদস্য সচিব আবদুল কাদের, পৌর কৃষক দলের আহবায়ক বুলবুল আহম্মদ নান্নু, সদস্য সচিব মো. আলমগীর।এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, আগস্ট বিপ্লবের মানুষের আকাঙ্খা ভুলে না গিয়ে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। ছাত্র আন্দোলনের যারা রক্ত দিয়ে জীবন বিসর্জন দিয়েছেন তাদের রক্তের সাথে বেইমানী না করার জন্য নেতা কর্মীদের আহবান জানান।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...