সোমবার, ২৭ জুলাই ২০২৬

সাত লেখকের ছড়া পাঠ ও আলোচনা শীর্ষক অনুষ্ঠানে অভিমত

ছড়ার উৎস হচ্ছে মানুষ, তার শেকড় সাধারণ মানুষের মনের মধ্যেই প্রোথিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাত লেখকের ছড়া পাঠ ও আলোচনা শীর্ষক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, একসময় বাংলা ছড়া কাজ করেছে প্রধানত শিশুরঞ্জনী হিসেবে। নির্মল সাহিত্য-রস পরিবেশনের পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষাদানের প্রতি সে সময় বিশেষ সচেতনতা ছিলো। স্বাধীনতা পরবর্তীকালে বাংলা ছড়া আধুনিক রূপে-গন্ধে পূর্ণতা লাভ করেছে। ছড়ার জনপ্রিয়তা আকাশচুম্বী। আজকালের ছড়ার চেহারায় আলাদা সৌন্দর্য এসেছে, ছড়াকে শুধু শিশুতোষ ভাবার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে, বক্তব্যের বলিষ্ঠতা এসেছে। ছড়া মেটাচ্ছে সময়ের দাবি। তাঁরা বলেন, ছড়ার উৎস হচ্ছে মানুষ। তার শেকড় সাধারণ মানুষের মনের মধ্যেই প্রোথিত।
চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে শৈলী প্রকাশন আয়োজিত অনুষ্ঠানে আলোচক ছিলেন শিশুসাহিত্যিক গবেষক আহমেদ জসিম ও প্রাবন্ধিক ছড়াশিল্পী কলামিস্ট এমরান চৌধুরী। সাহিত্যিক রাশেদ রউফ-এর সভাপতিত্বে ছড়া পাঠ করেন ছড়াসাহিত্যিক সৈয়দ খালেদুল আনোয়ার, মর্জিনা আখতার, কেশব জিপসী, বাসুদেব খাস্তগীর, গোফরান উদ্দীন টিটু, শওকত আলী সুজন এবং ফারজানা রহমান শিমু। তাঁদের ছড়া আবৃত্তি করেন বাচিক শিল্পী দেবাশীষ রুদ্র, সুবর্ণা চৌধুরী, সৌভিক চৌধুরী, ঊর্মি বড়ুয়া, মোহিনী সংগীতা সিংহ, তহুরা পিংকি এবং লিপি তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শৈলী সাহিত্য বুলেটিনের সম্পাদক আজিজ রাহমান, শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া।
বক্তারা বলেন, মানুষের মুখে মুখে যে ছড়া গাওয়া হতো, কালের পরিক্রমায় সেটি চলে এসেছে কলমের মুখে, উঠে এসেছে পোস্টারে, ছড়িয়ে পড়েছে দেয়ালে-দেয়ালে। ছড়া শুধু সমাজ সংসার নিয়ে বলে না, দেশ ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বলে।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...