রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটকে বিশ্বমানের শিক্ষা-গবেষণাবান্ধব  প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই: চুয়েট ভিসি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় বলেছেন, “আমাদের সমস্যা ও দাবি-দাওয়া অনেক বেশি। সে হিসেবে আমাদের বাজেট ও অবকাঠামোগত সামর্থ্যেরও সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমিত সামর্থ্যের মধ্যে আমাদেরকে সমাধানের পথ খুঁজে নিতে হবে। আমরা সকলে মিলে চেষ্টা করলে আশাকরি সব সমস্যার ন্যায্য ও স্থায়ী সমাধান করা সম্ভব। আমি ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম। সে হিসেবে কঠোর নিয়ম-শৃঙ্খলা অনুশীলন করেই আমার বেড়ে উঠা। এই নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাপরায়ণতা সবসময় খুব প্রয়োজনীয় বলে আমি মনে করি। আমরা নিয়ম-নীতির মধ্যে থেকে সামনের দিকে অগ্রসর হতে চাই। আপনারাও সেভাবে সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি। এই প্রতিষ্ঠানকে বিশ্বমানের শিক্ষা-গবেষণাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই। এই কাজে কর্মকর্তাদেরও ভূমিকা রাখতে হবে। ”
আজ ৪ ডিসেম্বর (বুধবার) ২০২৪ চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অফিসার্স এসোসিয়েশন আয়োজিত নবনিযুক্ত কর্মকতাদের বরণ, বিদায়ী কর্মকর্তা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সমিতির সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও প্রধান বক্তা ছিলেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...