শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হবে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রকে টেকসই করতে প্রতিনিয়ত জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নাগরিক সমাজ, সব ধরনের পেশাজীবী এবং সর্বস্তরের জনগণসহ এদেশে বসবাসকারি বিভিন্ন শ্রেনী-পেশার নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সংস্কার অবশ্যই প্রয়োজন এবং এ বিষয়ে দ্বিমত পোষণেরও কোনো অবকাশ নেই – উল্লেখ করে তিনি বলেন, তবে তা হতে হবে গণতান্ত্রিক উপায়ে। চলমান সংস্কার প্রক্রিয়ায় কেবল ভোট দিয়ে গণতন্ত্র নিশ্চিত করা যাবে না বলেও বিএনপি’র এই নেতা মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ রোববার রাজধানীর মহাখালীস্থ ‘ব্র্যাক সেন্টারে’ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ’র (সিপিডি) তিন দশক (৩০ বছর) পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি প্রায় ৭ টি সংস্কার কমিটি গঠন করেছে। তবে হঠাৎ করে সংস্কারগুলো দেশের জন্য দরকার মনে করলেই ভালো কাজ হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। সংস্কারগুলো অবশ্যই টেকসই হতে হবে।

অন্যান্যের মধ্যে সিপিডি’র ফেলো ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান এবং ‘ডেইলি স্টার’র সম্পাদক মাহ্ফুজ আনাম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

রওনক জাহান বলেন, ‘ভবিষ্যতে আমাদের দেশে এমন একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে বলে আশা করি, যাতে সিপিডি নির্ভয়ে সব কাজের আলোচনা-সমালোচনা করতে পারে। আমাদের দেশে গণতান্ত্রিক আবহের সাথে বহুমতের প্রতি শ্রদ্ধাশীলতাও থাকতে হবে।’

মাহ্ফুজ আনাম বলেন, গত ১৫ বছরে মুক্তচিন্তাকে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে এবং গণমাধ্যমের গলা চেপে ধরা হয়েছে, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম কারণ।

এই অনুষ্ঠানে পূর্বে ধারণ করা একটি ভিডিও প্রদর্শন করা হয়। যাতে তুলে ধরা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য।

সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

এছাড়াও, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এমসিসিআই) পরিচালক নিহাদ কবির এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...