শনিবার, ২০ জুন ২০২৬

ফটিকছড়িতে মাথা গোঁজার ঠাই পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবার

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২টি হতদরিদ্র পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেয় বেড়াজালী আলো আরো আলো ক্লাব। শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার ভুজপুর ও পাইন্দং ইউনিয়নে ঘরদুটো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় পরিবারগুলোর মাঝে।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা আনোয়ারুল আজিম, ইউপি সদস্য এমদাদুল ইসলাম, দিদারুল আলম চৌধুরী, নুরুদ্দিন চৌধুরী, ইঞ্জি: আহছানুল করিম মঞ্জু, ক্লাবের সভাপতি আফাজ উদ্দিন চৌধুরী, সেক্রেটারি তানজিন উদ্দিন, আনোয়ার হোসাইন, সাদ্দাম হোসেন, নুর করিম, মামুন, সুমন, আনাস, রাশেদ, সাকিব প্রমুখ। সংগঠনের সভাপতি আফাজ উদ্দিন চৌধুরী জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সংগঠনের পুনর্বাসন প্রকল্পের আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়। ঘরগুলো চৌচালা এবং রঙিন টিনের বেড়া সম্বলিত। ২৪ ফুট দৈর্ঘ ২২ ফুট প্রস্থের এই ঘর ছোট পরিবারের জন্য বসবাস উপযোগী। সংগঠনের সেক্রেটারি তানজিন উদ্দিন জানান, আলো আরো আলো ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার দরিদ্রের সহায়তা, শিক্ষা সহায়তা, রক্ত দান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ অভিযানসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ঘরগুলো নির্মাণে আর্থিক ভাবে সহযোগিতা করছেন এলাকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।

নতুন ঘর পেয়ে আনন্দে আপ্লুত ছাবেদুল হক। তিনি ভুজপুর ইউনিয়নের পূর্ব ভুজপুর খালকুল নয়াপাড়া গ্রামের বাসিন্দা। শারীরিক প্রতিবন্ধী ও হতদরিদ্র ছাবেদুল হক বলেন, ‘আগে আমার ঘরটি জরাজীর্ণ ছিল। বিগত বন্যায় এটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এখন নতুন ঘর পেয়ে বসবাসের দুশ্চিন্তা কমে গেল। খাইতে না পারলেও অন্তত নিজের দুই সন্তান নিয়ে ঘরে শান্তিতে ঘুমাতে পারব।’ একইভাবে আনন্দিত সন্তানহীন কৈশব ভট্টাচার্য। তিনি পাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ব্রাহ্মণবাড়ির বাসিন্দা। তিনি বলেন, ‘বন্যায় আমাদের বসতঘরটি ভেঙ্গে ছুড়ে যায়। এখন নতুন ঘর পেয়ে আমরা আনন্দিত।’

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...