বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

পূর্ণিমার প্রাক্তন স্বামীকে বিয়ে করেছেন কেয়া

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হঠাৎ করে বিয়ে করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। মোস্তাক কিবরিয়া দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার ১ম স্বামী ছিলেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে খরবটি নিজেই জানিয়েছেন এই তারকা। জানান, তিনি বিয়ে করেছেন ।

জানা গেছে, দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন তিনি।

সবার কাছে দোয়া চেয়ে এক ফেসবুক স্ট্যাটাসে কেয়া লেখেন, ‘আলহামদুলিল্লাহ বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

গণমাধ্যমে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, ‘হঠাৎ করেই পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে আমাদের। মা ও বোন অসুস্থ থাকার কারণে ঘরোয়া আয়োজনেই বিয়েটা হয়েছে। পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছে আছে।’

প্রসঙ্গত, মাত্র ১৪ বয়সে আমিন খানের বিপরীতে ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন কেয়া। এটি নির্মাণ করেছেন মনতাজুর রহমান আকবর। এরপর টানা ডজন দুয়েক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া তার একাধিক বিজ্ঞাপনচিত্র দারুণ জনপ্রিয়তা পায়। চলচ্চিত্রে মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো হিরোদের বিপরীতে অভিনয় করেছেন কেয়া। কিন্তু নায়িকার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে অন্তরালে চলে যান কেয়া। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমা।

অন্যদিকে, ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। তার সাথে ২০০৭ সালের ১৫ মে ডিভোর্স হয়।

এই বিভাগের সব খবর

সুফি মোহাম্মদ মিজানুর রহমান : শিল্পায়ন, সমাজসেবা ও আধ্যাত্মিকতার দীপশিখা

বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানবকল্যাণমূলক কর্মকান্ডে যাঁদের অবদান অনন্য ও অনুসরণীয়, তাঁদের মধ্যে অগ্রগণ্য নাম সুফি মোহাম্মদ মিজানুর রহমান। একজন দায়িত্বশীল শিল্পোদ্যোক্তা, মানবদরদী...

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ-এর কার্যকরি কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল ২১ রমজান বুধবার বিকেলে রেডিসন ব্লুতে এই অনুষ্ঠান আয়োজন...

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ দোহা দূতাবাসের

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তজনার মধ্যে কাতারে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে দোহাস্থ বাংলাদেশ দূতাবাস। এ বিষয়ে তারা কাতার সরকার ও...

সর্বশেষ

সুফি মোহাম্মদ মিজানুর রহমান : শিল্পায়ন, সমাজসেবা ও আধ্যাত্মিকতার দীপশিখা

বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানবকল্যাণমূলক কর্মকান্ডে যাঁদের অবদান...

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ-এর কার্যকরি কমিটির অভিষেক...

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ দোহা দূতাবাসের

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তজনার মধ্যে কাতারে আটকে পড়া বাংলাদেশিদের...

সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। বৃহস্পতিবার (১২ মার্চ)...

সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ...