বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলা প্রশাসক কর্তৃক চট্টগ্রাম প্রেস ক্লাবের কমিটি ভেঙে দেওয়া এবং আহ্বায়ক কমিটি গঠন করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আগামী ৫ ডিসেম্বর রুলের চূড়ান্ত নিষ্পত্তির জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজি মো. আবুল কালাম শামসুদ্দিন ও তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খানকে রুলের জবাব দেয়ার নির্দেশ প্রদান করা হয়।
শুনানীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সিনিয়র আইনজীবী সৈয়দ মেজবাহ উল আনোয়ার, ব্যরিস্টার হারন উর রশীদ অংশ নেন।
জানা যায়, কোন ধরনের কারণ ব্যতিরেকে গত ৩ নভেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেয়ার অফিস আদেশ জারি করেন। এরপর গত ১৩ নভেম্বর জেলা প্রশাসক নিজেকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি অন্তবর্তী কমিটি গঠনের আদেশ জারি করেন।
জেলা প্রশাসকের এ আদেশের বিরুদ্ধে দফায় দফায় লিখিততাবে প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। কিন্তু জেলা প্রশাসক রহস্যজনক কারণে তার কর্মকাণ্ড থেকে বিরত হননি। ফলে ক্লাবের পক্ষ থেকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন মোঃ রেজা হাইকোর্টে রীট মামলা দায়ের করেন। রীটের চতুর্থ দফা শুনানী শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ জেলা প্রশাসকসহ ৩ বিবাদীর বিরুদ্ধে রুল জারি করেন। এই রুলের চূড়ান্ত নিস্পত্তির জন্য আগামী ৫ ডিসেম্বর আদেশের দিন ধার্য করা হয়েছে। মোহাম্মদ মাসুদ খাঁনকে রুলের জবাব দেয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের সুযোগে বহিরাগত একদল দুর্বৃত্ত ক্লাবে সশস্ত্র হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। ৩ দফা হামলায় চট্টগ্রাম প্রেসক্লাবের ২০ জনের বেশি সদস্য আহত হন।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...