রবিবার, ২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে তৃতীয় ধাপে ৭৮৪০০ ডোজ চীনা টিকা আসছে কাল বুধবার

- Advertisement -
Single page 1st Paragraph

আগামীকাল বুধবার চট্টগ্রামে আসছে সিনোফার্মের তৈরি আরো ৭৮ হাজার ৪০০ ডোজ চীনা টিকা । বুধবার সকাল ৭টার দিকে এসব টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌছাঁবে। তৃতীয় দফায় চট্টগ্রামের জন্য এই সংখ্যক চীনা টিকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সিনোফার্মের তৈরি আরো ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা চট্টগ্রামের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ দেয়া এসব টিকা ৯৮টি কার্টনে (প্রতি কার্টনে ৮০০ ডোজ করে) আজ বুধবার সকালে এসে পৌঁছাবে বলে সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন।
টিকা পোঁছানোর পর তা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ রাখা হবে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে এসব টিকা পাঠানো হবে জানিয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সিনোফার্মের তৈরি টিকা উপজেলা পর্যায়ে প্রয়োগ করা হচ্ছে। তাই এই টিকা উপজেলা পর্যায়ে পাঠানো হবে। অবশ্য, সিটিকের্পারেশন এলাকার কয়েকটি কেন্দ্রে এই টিকার ২য় ডোজ দেয়া হচ্ছে বলেও জানান তিনি ।
এর আগে প্রথম দফায় (১৮ জুন) সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ চীনা টিকা পেয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় দফায় (১১ জুলাই) আসে ৭৮ হাজার ৪০০ ডোজ। এবার তৃতীয় চালানে আরো ৭৮ হাজার ৪০০ ডোজ চীনা টিকা আসছে চট্টগ্রামে। গত ১১ জুলাই চীনা টিকার ২য় চালানের সাথে মর্ডানার ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ টিকাও পেয়েছে চট্টগ্রাম।###
ছবি আছে

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...