বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে নারীদের কর্মসংস্থানে ইউএসএআইডি, পিভিএইচ ও কেয়ারের চাকরি মেলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বুধবার চট্টগ্রামের মোটেল সৈকতে ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ প্রকল্প দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করে। এ চাকরি মেলায় গার্মেন্টস সেক্টরে চাকরি প্রত্যাশী প্রায় এক হাজার নারীকর্মী নিয়োগকর্তাদের সাথে সরাসরি সাক্ষাৎকার, কাউন্সেলিং ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। বিশেষ অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপ–মহাপরিদর্শক শিপন চৌধুরী, পিভিএইচ কর্পোরেশনের কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি সিনিয়র অ্যাডভাইজার জিয়া হায়দার খান এবং প্যাসিফিক জিন্স গ্রুপের পরিচালক লুৎমেলা ফরিদ। আরো উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের ইন্টেরিম ডেপুটি কান্ট্রি ডিরেক্টর প্রোগ্রাম, মেহরুল ইসলাম, পিপল অ্যান্ড কালচার বিভাগের পরিচালক জেহরা সিমিন ইসলাম রহিম এবং থ্রাইভ প্রকল্পের চিফ অফ পার্টি আমানুর রহমান।

মেলায় ফোর এইচ ফ্যাশনস, ক্লিফটন টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, প্যাসিফিক জিন্স, দেশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বিডিজবসসহ দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং পেশাগত পরামর্শ প্রদানকারী বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...