রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান 

 মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার সংলগ্ন এলাকায়  সাড়ে ৩ কোটি টাকার সরকারী  সম্পদ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী  উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে সাড়ে তিন কোটি টাকার সরকারী সম্পদ উদ্ধার করছে। রবিবার( ১৭ নভেম্বর)  দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে  এ অভিযান পরিচালনা করা হয়।
 জানা যায়, গত ৫ অগাস্টের পর উপজেলার আনাচে কানাচে বিশেষ করে পৌরসভার কলেজগেট থেকে ইছাপুর ফয়জিয়া বাজার সত্তারঘাট এবং চট্টগ্রাম নাজিরহাট সড়কের মেডিকেল গেইট থেকে নাজিরহাটের হাটহাজারী সীমানার মহাসড়কের উভয় পাশে একটি ভূমিদস্যু চক্র সরকারি সম্পদ দখল করে দাপটের সাথে অবৈধ স্থাপনা নির্মাণ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে  আবদুল মোনাফ পিতা মৃত আনু মিয়া, সাং ৩ মির্জাপুর ইউনিয়ন, ১নং ওয়ার্ড,  নামের এক ব্যক্তি  সরকারী প্রায় ৩২ শতক জমি দখল করে অভিনব কৌশলে রাতের আঁধারে অবৈধ স্থাপনা নির্মাণ করে শুরু করে। ইউএনও এবিএম মশিউজ্জামান  বিষয়টা অবগত হয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিতব্য স্থাপনা ভেঁঙ্গে দেন। এ অভিযানের ফলে সরকারী প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ টাকার সম্পদ উদ্ধার হয়েছে বলেও অভিযান সূত্রে জানা গেছে। অভিযান পরিচালনার সময় উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন , আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ ,সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে অভিযানে নেতৃত্বদানকারী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার  ইউএনও এবিএম মশিউজ্জামান জানান, “সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবেনা, অবৈধ দখলদারদের বিরুদ্ধে এলাকার তথা জনস্বার্থে  স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।তিনি আরো জানান, উচ্ছেদকৃত ভূমি পুনরায় অবৈধ দখল তথা স্হাপনা নির্মাণ চেস্টা করা হলে দখলকারীকে আইনের আওতায় এনে জেল জরিমানা করা হবে ও উল্লেখ করেন তিনি।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...