রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিলেন বিএনপি নেতা কর্মীরা

 এম জাহাঙ্গীর নেওয়াজ, রাঙ্গুনিয়া
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাঙ্গুনিয়ার গুমাইবিলের প্রান্তিক কৃষকের “ধান কাটা উৎসব” কার্যক্রম শুরু করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল সোমবার সকালে রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন গুমাইবিলস্থ কৃষক দিলিপ নাথের ক্ষেতের ধান কেটে দেয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা প্রকৌশলী নাসির উদ্দিন নসু ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন জিয়া মঞ্চ এর সভাপতি ও কৃষক দল নেতা মো. আবুল হাসেম। বিএনপি নেতা প্রকৌশলী নাসির উদ্দিন নসু বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। শহিদ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেয়ার জন্য অনুরোধ করেন। অসহায় কৃষক দিলিপ নাথ বলেন, জমিতে আমন ধানের চাষ করেছি। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট ও শ্রমিকের দাম বেশী হওয়ায় ধান কাটতে পারছিলাম না। সকালে ক্ষেতে আমার সাথে বিএনপি নেতাকর্মীরা ধান কাটেন। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছে এতে আমার অনেক উপকার হয়েছে। তাই তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দেয়া প্রসঙ্গে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন জিয়া মঞ্চ এর সভাপতি ও কৃষক দল নেতা আবুল হাসেম বলেন, আমরা তারেক রহমানের নির্দেশে জিয়ার আদর্শের সৈনিকরা অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি।

দরিদ্র কৃষক শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলো না। পরে আমরা জানতে পেরে তার ধান কেটে দিয়েছি। বিএনপি নেতা শামীম চৌধুরী বলেন, আমরা দলীয় লোকজন নিয়ে কাঁচি হাতে নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি। দরিদ্র কৃষকের যে কোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। দুঃসময়ে কৃষকদের পাশে আমাদের সবার দাঁড়ানো প্রয়োজন। ধান কাটার কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজগর হোসেন, শামীম চৌধুরী, লোকমান উদ্দিন, কাতার বিএনপি নেতা খোরশেদ, যুবদল নেতা জমির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা ইমাম হোসেন, ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হেলাল আহমেদ, ছাত্রদল নেতা মারুফ, আরাফাত, মোকারম, রকিব, সাব্বির সাখাওয়াত, জসিম, কামাল, দিলীপ, শাহাদাৎ, দীপক, হানিফ প্রমুখ।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...