মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব: আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।

তিনি বলেন,‘তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, শেখ হাসিনা পালানোর পর সকলের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। এ পরিবর্তন যদি পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়াঙ্গনে প্রতিফলন ঘটাতে পারি, তবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব।’

আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের এবারের আসরটি ষষ্ঠতম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গতকাল অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের আটটি জেলাসহ রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজকের খেলায় দিনাজপুর জেলা বিএনপি একাদশের সাথে পঞ্চগড় জেলা বিএনপি একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালসহ রংপুর বিভাগের বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।

এ খেলা দেখতে লক্ষাধিক ফুটবলপ্রেমী দর্শক এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলাটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা গভর্নরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর...

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড....

৩০ ও ৩১ অক্টোবর শিল্পকলায় শিশুসাহিত্য উৎসব

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির প্রস্তুতি সভা গত ২২ আগস্ট চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একাডেমির পরিচালক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৩০...

সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা গভর্নরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের স্বার্থ...

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের...

৩০ ও ৩১ অক্টোবর শিল্পকলায় শিশুসাহিত্য উৎসব

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির প্রস্তুতি সভা গত ২২ আগস্ট চট্টগ্রাম...

নজরুল স্মরণে শ্রুতিঅঙ্গনের শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের আয়োজনের মধ্যে গত ২৩ আগস্ট চট্টগ্রামের...

অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের...

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা...