শুক্রবার, ১৯ জুন ২০২৬

মধ্যরাতে প্রবর্তক মোড়ে ছাত্রলীগের মিছিল, আটক ১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ঝটিকা মিছিল বের করা হয়েছে। পরে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিছিলটি প্রবর্তক মোড় থেকে বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিলটি বের করে-বদনা শাহ মাজার পার হয়ে এগোতে থাকে।

এরপর মিছিলে থাকা নেতাকর্মীরা বিভিন্ন অলিগলিতে চলে যায়। ওই মিছিলে স্লোগান দেওয়া হয়- ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমরা কারা- শেখ হাসিনা, তোমরা কারা- শেখ হাসিনা।’ মিছিলের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে, মিছিল-পরবর্তী অভিযান চালিয়ে চট্টগ্রাম নগর যুবলীগ নেতা দিদারুল আলম দিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিদারুল আলম দিদার চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সাবেক সদস্য।

ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির শীর্ষ পদেও ছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে নগরের দুই নম্বর গেটে নিহত ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক হত্যা মামলা এবং বিস্ফোরক আইনের দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, মধ্যরাতে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিল বের করে মাত্র দুই মিনিটের মধ্যেই বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে চলে যায়। এ ঘটনায় অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...