শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

আন্দোলনের নামে নাশকতার জবাব হবে কঠোর : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলনের নামে কোনো নাশকতা-বিশৃংখলা করলে জনগণকে নিয়ে আওয়ামী লীগ যেমন কড়া জবাব দেবে, তেমনি মানুষের নিরাপত্তা রক্ষায় সরকার কঠোরও ব্যবস্থা নেবে। তিনি আজ সন্ধ্যায় রাজধানীতে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত ইফতার ও বস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে বিএনপির মন্তব্য ‘সরকারের সাথে ফয়সালা রাজপথে হবে’ এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

বিএনপির এই আন্দোলনের হুমকি আমরা গত সাড়ে তেরো বছর ধরে শুনছি উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, গণতন্ত্রে আন্দোলন করার অধিকার থাকে। কিন্তু আন্দোলনের নামে যদি জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, গাড়ি পোড়ানো ও ভাংচুর হয়, আন্দোলনের নামে যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর কড়া জবাব দেবে এবং সরকার মানুষের নিরাপত্তা বিধানের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে হিজড়া কল্যাণ ফাউন্ডেশন সভাপতি আবিদা সুলতানা মিতুর সভাপতিত্বে আয়োজিত সভায় ড. হাছান মাহমুদ বলেন, একসময় হিজড়াদের কোনো পরিচয় ছিলো না। সমাজ তাদের অবহেলিত করে রেখেছিলো। বাংলাদেশে আর কেউ নয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম ২০১৩ সালে হিজড়াদের নারী-পুরুষের বাইরে তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সরকারি চাকুরি থেকে শুরু করে সব জায়গায় কাঠামো অনুযায়ী তাদের চাকুরির সুযোগ নিশ্চিত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগে হিজড়া সম্প্রদায়ের মানুষ পাড়া প্রতিবেশি থেকে দূরে থাকতো। শেখ হাসিনার সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নিজে তাদেরকে আশ্রায়ণ প্রকল্পের আওতায় এনে ঘর দিয়ে সবার সাথে বসবাসের মর্যাদা দিয়েছেন, প্রশিক্ষণের সুযোগ দিয়েছেন, যা অন্য কেউ কখনো দেয়নি, ভাবেনি।

বঙ্গবন্ধু এভিনিউয়ের ১১ নম্বর ভবনের সরু সিঁড়ি বেয়ে পাঁচতলায় হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের অপরিসর অফিসটিতে এসে ড. হাছান মাহমুদ অভিভূত হিজড়া সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘পঁচাত্তর সালের পরে জিয়াউর রহমান, এরশাদ সাহেব এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দুইবার এমনকি বিশেষ ধরনের সরকারও দুই বছর ক্ষমতায় ছিলো, কিন্তু কেউ হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষকে কোনো স্বীকৃতি দেয়নি, দিয়েছেন শুধু শেখ হাসিনা। তাই আপনারা সবাই বঙ্গবন্ধুকন্যার সাথে থাকবেন।’ সভা শেষে হিজড়া সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করেন তথ্যমন্ত্রী।

এর আগে এদিন দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি পরিচালনা পর্ষদের ১৬১তম সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পিআইবি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও দি ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফারুক আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা পারভীন, প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তাফিজ শফি, ডিবিসি নিউজ২৪ টেলিভিশনের প্রধান সম্পাদক এম. মঞ্জুরুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মধুসূদন মন্ডল ও যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী ও পর্ষদের সদস্য সচিব পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ সভায় অংশ নেন।

সভায় পর্ষদের ১৬০তম সভার কার্যবিবরণী অনুসমর্থন, পিআইবি পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মানী বৃদ্ধি, বিভিন্ন সাব-কমিটি গঠন ও চলতি ২০২১-২২ অর্থবছরের কার্যাবলী এবং পিআইবির অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়ে আলোচনা হয়।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...