রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজান প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন: সভাপতি বেলাল উদ্দীন, সম্পাদক নেজাম উদ্দিন রানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত দৈনিক ইনকিলাব প্রতিনিধি এম বেলাল উদ্দীন। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিভিশন ও সময়ের কাগজের প্রতিনিধি নেজাম উদ্দিন রানা। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ সভাপতি এম রমজান আলী (ভোরের কাগজ)। সহ-সভাপতি পদে শাহেদুর রহমান মোরশেদ (নয়াদেশ, রাউজান বার্তা), হাবিবুর রহমান (আমাদের সময়, রাউজান টিভি), যীশু সেন (ইনফো বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোকমান আনছারী (আমার সংবাদ), সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ (আজকের দর্পণ,বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক মো. আবিদ মাহমুদ (সকালের সময়), দপ্তর সম্পাদক রতন বড়ুয়া (শাহ আমানত) প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত (আজকের চট্টগ্রাম)।

৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাউজান প্রেসক্লাবে ভোটগ্রহণ চলে। এতে উৎসবমূখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন রাউজান থানা পুলিশ। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রদীপ শীল ও সদস্য শফিউল আলম, কামরুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগ করেন। প্রেস ক্লাবে বসে নির্বাচন উপভোগ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাঙুনিয়া প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ, ফটিকছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, হাটহাজারি সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক আছলাম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, সুমন পল্লব, সংগঠক মঞ্জুরুল আলম।

প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ আসলাম, জাহাঙ্গীর নেওয়াজ, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, জিয়াউর রহমান, কামাল উদ্দিন হাবিবী, আরফাত হোসাইন, আমির হামজা, আনিসুর রহমান। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় নির্বাচন পরিচালনা কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...