রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রাউজানের সাবেক ইউপি চেয়ারম্যান ‘লালু’ নগরীতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান উপজেলা ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান চৌধুরী ওরফে লালু চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অন্যতম সহযোগি হিসেবে পরিচিত এই ইউপি চেয়ারম্যানকে আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর। তিনি বলেন, চট্টগ্রাম নগরী থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় খবর দিলে সেখানে পুলিশ পাঠানো হয়।
রাউজান থানা সূত্রে জানা যায়, শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর আবেদীন কলোনির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা থাকার কথা পুলিশ স্বীকার করলেও আর কোনো মামলা আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
জানা যায়, আবদুর রহমান চৌধুরী ওরফে লালু চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ০৩ আগস্ট রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির কাজীর দেউড়ি কার্যালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবন, ডাক্তার শাহাদাত হোসেনের বাসভবনসহ বিএনপি নেতৃবৃন্দের বাসভবনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নেতৃত্বদানকারী চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর পিতা।
ছাত্র-জনতার আন্দোলনে হেলমেট পরিহিত অবস্থায় অস্ত্র মহড়া দেওয়া রিন্টুর একটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে। আর কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুদীপ্ত সরকার জনান, আমরা রাউজান থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করি। তিনি রাউজান থানার একটি মারামারি মামলার এজাহার নামীয় আসামি।

এই বিভাগের সব খবর

এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদ্য গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রের দায় বাংলাদেশ পুলিশ বাহিনী নেবে না...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ : চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে নজরদারিতে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ)পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার...

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। আজ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তে গোল করে পাকিস্তানকে ১-০ ব্যবধানের ঐতিহাসিক জয় উপহার দিয়েছেন...

সর্বশেষ

এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদ্য গ্রেপ্তার হওয়া পুলিশ...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ : চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে...

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। আজ জাতীয়...

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...