রবিবার, ১৪ জুন ২০২৬

মহেশখালীতে সন্ত্রাসীর গুলিতে প্রতিবন্ধী নারী খুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মহেশখালী কালারমারছড়ায় সন্ত্রাসীদের গুলিতে ছৈয়দা বেগম (৩৯) নামের এক প্রতিবন্ধী নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালারমারছড়া নোনাছড়ি ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের ভাই ফরিদুল আলম অভিযোগ করে বলেন, সরকার পতনের পর থেকে একদল সন্ত্রাসী পাহাড়ে অবস্থান করছে। তাদের ২০-২৫ জনের একটি দল গতরাতে ফরিদুর আলমের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এসময় সন্ত্রাসীদের গুলিতে ফরিদুল আলমের বোন ছৈয়দা বেগম ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, কালারমারছড়ায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে মহেশখালী থানা পুলিশ। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

নিহত ছৈয়দা বেগমের ভাই ফরিদুল আলম স্থানীয় বিএনপি নেতা। তিনি অভিযোগ করে বলেন, “তার পরিবার বিএনপি করায় স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা তারেক চেয়ারম্যান ও স্থানীয় রশিদের সন্ত্রাসী বাহিনী তার বোনকে হত্যা করেছে।”

তবে বিভিন্ন সূত্রের দাবি প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবন্ধী ছৈয়দা বেগমকে হত্যা করেছে ছৈয়দা বেগমের পরিবার লোকজন। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবি জানান স্থানীয়রা।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...